এক্সপ্লোর

Kalinga Super Cup 2024: কলিঙ্গ সুপার কাপে দ্বিতীয় জয়ের লক্ষ্যে আজ শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল

East Bengal FC: প্রথম রাউন্ডে দুই দলই জেতায় ‘এ’ গ্রুপে আপাতত শীর্ষে দুই স্থানে রয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তাদের গোলপার্থক্যও একই। তবে বেশি গোল করায় ইস্টবেঙ্গল রয়েছে একে ও মোহনবাগান তার পরেই।

ভুবনেশ্বর: জয় দিয়ে কলিঙ্গ সুপার কাপ অভিযান শুরু করার পর এ বার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পরীক্ষা ইস্টবেঙ্গল এফসির। তারা খেলবে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে। টুর্নামেন্টের সেমিফাইনালের দিকে পা বাড়ানোর জন্য লাল হলুদের পক্ষেই খুব গুরুত্বপূর্ণ। 

প্রথম রাউন্ডে দুই দলই জেতায় ‘এ’ গ্রুপে আপাতত শীর্ষে দুই স্থানে রয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তাদের গোলপার্থক্যও একই। তবে বেশি গোল (৩) করায় ইস্টবেঙ্গল রয়েছে একে ও মোহনবাগান (২) তার পরেই। যদি রবিবারের ম্যাচেও জেতে তারা, তবে সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ১৯ তারিখের কলকাতা ডার্বি। যা কার্যত কোয়ার্টার ফাইনালে পরিণত হবে। কিন্তু লড়াইটা সেই জায়গায় নিয়ে যেতে গেলে রবিবার দুই দলকেই জয়ের ধারা অব্যহত রাখতে হবে। যদি কোনও একদল জেতে এবং অপর দল ড্র করে বা হারে, তা হলে ডার্বিতে জয়ী দলই এগিয়ে থেকে নামবে। ডার্বিতে পিছিয়ে থেকে নামা এড়াতেই তাই রবিবার কলকাতার দুই দলেরই জয় চাই।  

মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলকে সামনে থেকে নেতৃত্ব দেন তাদের ব্রাজিলীয় তারকা ফরোয়ার্ড ও অধিনায়ক ক্লেটন সিলভা। তাঁর জোড়া গোলের জেরে ৩-২-এ হায়দরাবাদের বিরুদ্ধে জয় পায় লাল-হলুদ বাহিনী।  

প্রথমে ৩৩ মিনিটের মাথায় অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেন ইস্টবেঙ্গল অধিনায়ক। ডানদিক দিয়ে ওঠা মহম্মদ রকিপের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত ভলিতে বল জালে জড়িয়ে দেন ব্রাজিলীয় তারকা। তবে লড়াকু হায়দরাবাদ এফসি প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে রামলুনচুঙ্গার গোলে সমতা এনে ফেলায় চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল। ৫৪ মিনিটের মাথায় ক্লেটনের গোলেই চাপ কাটে তাদের। ৩০ গজ দূর থেকে নেওয়া তাঁর অসাধারণ ও মাপা ফ্রি কিক হাওয়ায় গতিপথ বদলে সোজা প্রতিপক্ষের জালে জড়িয়ে যায়। 

এর পরেও লড়াই ছাড়েনি হায়দরাবাদ। ৭৯ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে স্পট কিক থেকে গোল করে ফের সমতা আনেন নিম দোরজি তামাং। তবে বোরহা দ্বিতীয়ার্ধের শুরুতে হেরেরার কর্নার থেকে গোল করে ইস্টবেঙ্গলকে তিন পয়েন্ট এনে দেন পরিবর্ত হিসেবে নামা সল ক্রেসপো। 

প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল যে পারফরম্যান্স দেখিয়েছে, রবিবারও সে রকম পারফরম্যান্স দেখাতে পারলে, তাদের জয় খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। তবে তাদেরও রক্ষণকে আরও আঁটোসাঁটো করতে হবে। লালচুঙনুঙ্গা ভারতীয় দলে থাকায় তাদের রক্ষণ কিছুটা হলেও দুর্বল। তাই আইএসএলে টানা দুই ম্যাচে গোল না খেলেও বছরের প্রথম ম্যাচে তা ধরে রাখতে পারেনি তারা। জোড়া গোল খায়। গত ম্যাচে তাদের গোল করার সমস্যা মিটলেও রক্ষণে ফের চিড় ধরেছে। 

তবে তাদেরও প্রধান ভরসা বিদেশিরা। ক্লেটন, বোরহা, ক্রেসপো, পার্দো, হিজাজিরা দলকে সাধ্যমতো ভরসা দিচ্ছেন। তবে সিভেরিওর ফর্মে না ফিরতে পারা অবশ্যই চিন্তায় রেখেছে দলের স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাতকে। প্রথম ম্যাচের চেয়ে শনিবার তারা আরও ভাল পারফরম্যান্স দেখাতে পারে কি না, সেটাই দেখার। 

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget