এক্সপ্লোর

Eng vs Aus: অ্যাশেজের চতুর্থ টেস্টে রবিনসনের পরিবর্তে অ্যান্ডারসনকে দলে ফেরাল ইংল্যান্ড

James Anderson: টেস্ট ক্রিকেটে তিনি বিশ্বের সর্বোচ্চ উইকেটশিকারি। ১৮১ টেস্টে ৬৮৮ উইকেট রয়েছে তাঁর সাফল্যের ঝুলিতে।

ওল্ড ট্র্যাফোর্ড: টেস্ট ক্রিকেটে তিনি বিশ্বের সর্বোচ্চ উইকেটশিকারি। ১৮১ টেস্টে ৬৮৮ উইকেট রয়েছে তাঁর সাফল্যের ঝুলিতে। সেই জেমস অ্যান্ডারসনকে (James Anderson) অ্যাশেজের (The Ashes) চতুর্থ টেস্টের জন্য ইংল্যান্ড (England Cricket Team) দলে ফেরানো হল।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ ম্যাঞ্চেস্টারে। ওল্ড ট্র্যাফোর্ডে। যে মাঠের একটা প্রান্তের নাম কিংবদন্তি অ্যান্ডারসনের নামে। জেমস অ্যান্ডারসন প্রান্ত থেকে বোলিং করছেন জেমস অ্যান্ডারসন - অ্যাশেজের চতুর্থ টেস্টে এমন সম্ভাবনা জোরাল হল। চতুর্থ টেস্টের দলে ফেরানো হয়েছে ইতিহাসের সফলতম পেসারকে। হেডিংলে টেস্টের একাদশ থেকে একটিই পরিবর্তন এনেছে ইংল্যান্ড। অ্যান্ডারসন এসেছেন আরেক পেসার অলি রবিনসনের জায়গায়।

 

আগামী বুধবার থেকে ওল্ড ট্র্যাফোর্ডের শুরু হতে যাওয়া টেস্টের জন্য সোমবার তাদের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)। এজবাস্টনের পর লর্ডসে দ্বিতীয় টেস্টেও হারের পর হেডিংলেতে দলে পরিবর্তন করেছিল ইংল্যান্ড। দলে নেওয়া হয়েছিল মার্ক উড ও ক্রিস ওকসকে। জশ টাং এবং জেমস অ্যান্ডারসন বাদ পড়েছিলেন। প্রথম দুই টেস্টে ৭৫.৩৩ গড়ে মাত্র তিনটি উইকেট নিয়েছিলেন ৪১ ছুঁই ছুঁই পেসার। তবে হেডিংলেতে ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মার্ক উড ও ক্রিস ওকসের। দুই পেসারই ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দলে রয়েছেন।

রবিনসনের অবশ্য চোটের সমস্যা ছিল। হেডিংলেতে প্রথম ইনিংসে ১১.২ ওভার বোলিং করলেও দ্বিতীয় ইনিংসে বোলিং করেননি তিনি। যদিও ব্যাটিংয়ের জন্য ফিট ঘোষণা করা হয়েছিল তাঁকে। হেডিংলে টেস্টের আগেই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেছিলেন, একাদশ এমনভাবে সাজানো যাতে তিনি এক ওভার বোলিং না করলেও কোনও অসুবিধা না হয়। হেডিংলে টেস্টের আগেই ওল্ড ট্রাফোর্ডে অ্যান্ডারসনের খেলার ইঙ্গিতও দিয়ে রেখেছিলেন স্টোকস। সেই সম্ভাবনাতেই সিলমোহর পড়ল সোমবার।  

অ্যাশেজে ২-১ ব্যবধানে এখনও এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ইংল্যান্ডের সামনে চতুর্থ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ।                

আরও পড়ুন: এশিয়ান গেমসে খেলা নিয়ে জটিলতা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্তিমাচ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget