এক্সপ্লোর

একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের নয়া নজির গড়ে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করল ইংল্যান্ড

নটিংহ্যাম: একদিনের ক্রিকেটে নয়া নজির গড়ে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড। ট্রেন্টব্রিজে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ৪৮১ রান তুলে নয়া রেকর্ড গড়ল ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে এই ম্যাচে ইংল্যান্ড হারাল ২৪২ রানে। পাঁচ ম্যাচের সিরিজ দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে জিতে নিল আগামী বিশ্বকাপের আয়োজক দেশ। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড এর আগেও ছিল ইংল্যান্ডেরই। ২০১৬-তে এই ট্রেন্টব্রিজেই পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেটে ৪৪৪ রান করেছিল তারা। গতকালের ম্যাচে ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টোর জুটি স্বপ্নের মতো ইনিংস শুরু করে। ১৯.৩ ওভারেই ১৫৯ রান তোলে তারা। এরপর ৬১ বলে ৮২ রান করে রান আউট হয়ে যান জেসন রয়। কিন্তু এতে এতটুকু স্বস্তি পায়নি অস্ট্রেলিয়া। অ্যালেক্স হেলস বেয়ারস্টোর সঙ্গে ব্যাটিং করতে এসে অজি বোলারদের বিরুদ্ধে দ্রুত গতিতে রান তুলতে থাকেন। বেয়ারস্টো ৬৯ বলে সেঞ্চুরি করেন।শেষপর্যন্ত ৯২ বলে ১৩৯ রান করে আউট হন তিনি। তাঁর ইনিংসে ছিল পাঁচটি ছয় ও ১৫ টি চার। হেইলসের ব্যাটিংয়ে আগ্রাসনের মাত্রা আরও একটু বেশি ছিল। তিনি ৬১ বলে সেঞ্চুরি করেন। ৯২ বলে ১৪৭ রান করে প্যাভিলিয়নে ফেরত যান তিনি। তাঁর ইনিংসে রয়েছে ছয়টি ছক্কা। ইংল্যান্ডের অধিনায়ক ইয়োন মর্গ্যান ৩০ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে দ্রুততম ২১ বলে হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। অজি বোলিং লাইনআপকে নিয়ে কার্যত ছেলেখেলা করেন ইংরেজ ব্যাটসম্যানরা। বিপক্ষ ব্যাটসম্যানের দাপটের সামনে অ্যান্ড্রু টাই, বিলি স্ট্যানলেক ও ঝাই রিচার্ডসনদের নিয়ে গড়া অনভিজ্ঞ অজি বোলিং লাইনআপকে রীতিমতো অসহায় দেখিয়েছে। অধিনায়ক টিম পেইন ৮ বোলার ব্যবহার করেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। জবাবে ব্যাট করততে নেমে ৯ উইকেটে মাত্র ২৩৯ রান করে অস্ট্রেলিয়া। একদিনের ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের নজিরের মুখোমুখি হতে হল অজি ব্রিগেডকে। এর আগে ১৯৮৬-তে অ্যাডিলেডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০৬ রানের হারই ছিল অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ব্যবধানে হার। অন্যদিকে, ইংল্যান্ডের একদিনের ক্রিকেটে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Tmc News :উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget