এক্সপ্লোর

৯ রানে হার ভারতের, মহিলাদের বিশ্বকাপ জিতল ইংল্যান্ড

লন্ডন: লর্ডসে ইতিহাস হল না। কপিল দেবকে স্পর্শ করতে পারলেন না মিতালি রাজ। ভাল অবস্থায় থেকেও পরপর উইকেট হারিয়ে ৯ রানে হেরে গেল ভারত। ঝুলন গোস্বামীর দুর্দান্ত বোলিং এবং পুনম রাউত ও হরমনপ্রীত কউরের দারুণ ব্যাটিং কাজে লাগল না। আজ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই দুটি উইকেট হারায় ভারত। স্মৃতি মন্ধানা (০) শুরুতেই ফিরে যান। এরপর অধিনায়ক মিতালি রাজ আশা জাগিয়েও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। তিনি ১৭ রান করে আউট হয়ে যান। সুষমা বর্মাও (০) রান পাননি। ৮৬ রান করে আউট হয়ে যান পুনম রাউত। হরমনপ্রীত কউরও (৫১) ফিরে গিয়েছেন। বেদা কৃষ্ণমূর্তিও (৩৫) শেষপর্যন্ত ক্রিজে টিকে থাকতে পারেননি। ঝুলন প্রথম বলেই বোল্ড হয়ে যান। পরপর উইকেট হারিয়ে হঠাৎই চাপে পড়ে যায় ভারত। ১১ রান বাকি থাকতে রান আউট হয়ে যান দীপ্তি শর্মা (১৪)। রাজেশ্বরী গায়কোয়াড়ও (০) রান পাননি। ২১৯ রানে অলআউট হয়ে যায় ভারত। এর আগে ঝুলন গোস্বামী ও পুনম যাদবের অসাধারণ বোলিংয়ের সুবাদে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২২৮ রান করে ইংল্যান্ড। ঝুলন ১০ ওভারে তিনটি মেডেন সহ ২৩ রান দিয়ে তিনটি উইকেট নেন। তিনি পরপর দু বলে ফিরিয়ে দেন সারা টেলর (৪৫) ও ফ্রান উইলসনকে। এরপর এখনও পর্যন্ত ম্যাচের সর্বোচ্চ স্কোরার নাতালি স্কিভারকেও (৫১) আউট করেন চাকদার এই পেসার। পুনম ট্যামি ব্যুমন্ট (২৩) ও নাইটকে (১) আউট করেন। আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ম্যাচের প্রথম উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড়। তিনি  লরেন উইনফিল্ডকে (২৪) বোল্ড করে দেন। ইংল্যান্ডকে দ্বিতীয় ধাক্কা দেন পুনম। তাঁর বলে ব্যুমন্টের ক্যাচ নেন ঝুলন। এরপর নাইটকে (১) এলবিডব্লু করে দেন পুনম। টেলর ও নাতালি স্কিভার ভালই রান করছিলেন। এই জুটি ভাঙেন ঝুলন। এরপর ইংল্যান্ড আর বেশিদূর এগোতে পারেনি। কিন্তু বোলাররা শেষদিকে ভাল পারফরম্যান্স দেখানোয় এবং ভারতীয় ব্যাটসম্যানরা উইকেট ছুঁড়ে দেওয়ায় চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড। ভারতীয় দল- স্মৃতি মন্ধানা, পুনম রাউত, মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কউর, দীপ্তি শর্মা, বেদা কৃষ্ণমূর্তি, সুষমা বর্মা, ঝুলন গোস্বামী, শিখা পাণ্ডে, রাজেশ্বরী গায়কোয়াড় ও পুনম যাদব। ইংল্যান্ড দল- লরেন উইনফিল্ড, ট্যামি ব্যুমন্ট, সারা টেলর, হেদার নাইট (অধিনায়ক), নাতালি স্কিভার, ফ্রান উইলসন, ক্যাথারিন ব্রান্ট, জেনি গান, লরা মার্শ, আনিয়া শ্রাবসোল ও অ্যালেক্স হার্টলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget