এক্সপ্লোর

যুবভারতীতে মহিলা রেফারি, ইরাককে ৪-০ উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, টিকিটের কালোবাজারি, গ্রেফতার ফিফার স্বেচ্ছাসেবক

কলকাতা ও গুয়াহাটি: লড়াইটা ছিল দুই নক্ষত্রের। কিন্তু, তারকাযুদ্ধ ছাপিয়ে জিতল দলগত সংহতি। স্যাঞ্চোর ব্যর্থতা ঢেকে দিলেন অ্যাঞ্জেল গোমস, এমিল স্মিথরা। যুবভারতীতে যুব বিশ্বকাপে ইরাককে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মঙ্গলবার যুবভারতীতেই জাপানের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচ খেলবে থ্রি লায়ন্স। এই প্রথম জাতীয় দলের আর্মব্যান্ড পরে মাঠে নামলেন গোমস। সেটাই তাতিয়ে দিয়েছিল হয়তো। ম্যাচের ১১ মিনিটে দুর্দান্ত গোল। সতীর্থের বাড়ানো বল থেকে নিখুঁত শটে জালে বল। প্রথমার্ধে ইরাক বক্সেই থ্রি লায়ন্সের আক্রমণের ঝাঁঝ। এরই মধ্যে একবার পেনাল্টি পায় ইংল্যান্ড। কিন্তু জালে বল রাখতে ব্যর্থ ইংল্যান্ডের যুব দলের তারকা স্যাঞ্চো। সেই আক্ষেপ অবশ্য মিটল দ্বিতীয়ার্ধে। এ-ম্যাচেই বিশ্বকাপ অভিষেক হয় আর্সেনালের জুনিয়র দলের স্মিথের। আর যুবভারতীর ৫৬ হাজার দর্শকের বজ্রনির্ঘোষের মধ্যেই করলেন কেরিয়ারের প্রথম গোল। এরপর ড্যানিয়েল লোডারের জোড়া গোল। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও তেমন দাগ কাটতে পারলেন না ইরাকি তারকা মহম্মদ দাউদ। গোলের একটি সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট। এদিন আবার হলুদ কার্ডও দেখলেন তিনি। দু’টি ম্যাচে দু’টি হলুদ কার্ড। ফলে  মালির বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে নেই দাউদ। DMGXNdkW4AAM6Bg যুবভারতীতে এদিনের প্রথম ম্যাচে ইতিহাস তৈরি হল। প্রথম মহিলা রেফারি হিসেবে পুরুষদের বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করলেন এস্থার স্টাবলি। এই ম্যাচে জাপানের সঙ্গে ১-১ ড্র করে চমক দিল নিউ ক্যালিডোনিয়া। ৭ মিনিটে গোল করে জাপানকে এগিয়ে দেন কেইটো নাকামুরা। ৮৩ মিনিটে সেই গোল শোধ করে দেন নিউ ক্যালিডোনিয়ার অধিনায়ক জেকব জেনো। ড্র করেও অবশ্য পরের রাউন্ডে চলে গেল জাপান। শনিবার গুয়াহাটিতে গ্রুপ ই-র অন্য ম্যাচে এক গোলে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত হন্ডুরাসকে ৫-১ উড়িয়ে দিল ফ্রান্স। জোড়া গোল অ্যালেক্সিস ফ্লিপসের। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স। গুয়াহাটিতে গ্রুপ এফ-এর অন্য ম্যাচে চিলের সঙ্গে গোলশূন্য ড্র করে পরের রাউন্ডে চলে গেল মেক্সিকো। এদিনই আবার যুবভারতীতে যুব বিশ্বকাপের টিকিটের কালোবাজারির অভিযোগে আটক খোদ ফিফার স্বেচ্ছাসেবক! স্টেডিয়ামের দু’টি গেট থেকে আটক করা হয় মোট সাতজনকে। তাঁদের মধ্যে তিনজন ফিফার স্বেচ্ছাসেবক। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

সেরা শিরোনাম

Bengal vs Kerala Day 2: শাহবাজের সেঞ্চুরিতে দুরন্ত প্রত্যাবর্তন বাংলার, সুমন্তর বিতর্কিত আউট নিয়ে ক্ষোভ
শাহবাজের সেঞ্চুরিতে দুরন্ত প্রত্যাবর্তন বাংলার, সুমন্তর বিতর্কিত আউট নিয়ে ক্ষোভ
Arhdeep Singh Record: এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট, যুগ্মভাবে শীর্ষে অর্শদীপ
এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট, যুগ্মভাবে শীর্ষে অর্শদীপ
IND vs NZ: অভিষেকের বিধ্বংসী সেঞ্চুরি, বৈভবের ধুন্ধুমার ব্যাটিং, ম্য়াচ জিতে সিরিজও ঝুলিতে পুরল ভারত
অভিষেকের বিধ্বংসী সেঞ্চুরি, বৈভবের ধুন্ধুমার ব্যাটিং, ম্য়াচ জিতে সিরিজও ঝুলিতে পুরল ভারত
Abhishek Sharma: কিউয়িদের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরিতে কোহলিকে পিছনে ফেলে ভারতীয় হিসাবে ইতিহাস অভিষেক শর্মার
কিউয়িদের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরিতে কোহলিকে পিছনে ফেলে ভারতীয় হিসাবে ইতিহাস অভিষেক শর্মার

ভিডিও

Municipal Election : কলকাতায় পুরভোটের আগে আলিপুরে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে সর্বদল বৈঠক
Weather News: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল একাধিক ট্রেন
Weather News: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল একাধিক ট্রেন, দেখুন তালিকা | LIVE UPDATE| #apananda
Kunal Ghosh: পুজোয় বিসর্জন নিয়ে কুণাল ঘোষের পোস্ট বিতর্ক, সুকিয়া স্ট্রিটের বাড়িতে পুলিশ
Papiya Adhikari: লক্ষ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ, গ্রেফতার সদ্য প্রাক্তন আপ্তসহায়ক | জানালেন পাপিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget