এক্সপ্লোর

Ind vs Eng: পরের দুই ইংল্যান্ড সফরে কোন কোন মাঠে টেস্ট খেলতে হবে ভারতকে, জানিয়ে দিল ইসিবি

India's Tour to England: ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হল, পরের দুই ইংল্যান্ড সফরে কোন কোন মাঠে টেস্ট ম্যাচ খেলতে হবে ভারতকে।

লন্ডন: ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে নাস্তনাবুদ হয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতিতে বরাবরই সমস্যায় পড়তে দেখা যায় ভারতীয় ব্যাটারদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যার অন্যথা হয়নি।

এরই মাঝে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হল, পরের দুই ইংল্যান্ড সফরে কোন কোন মাঠে টেস্ট ম্যাচ খেলতে হবে ভারতকে (Ind vs Eng)।

বুধবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, ২০২৫ ও ২০২৯ সালে ইংল্যান্ড সফর করবে ভারতীয় দল। ২০২৫ সালে টেস্ট সিরিজে ভারতকে খেলতে হবে লর্ডস, ওভাল, এজবাস্টন, হেডিংলে ও ওল্ড ট্র্যাফোর্ডে। ২০২৯ সালে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টেস্ট খেলবে লর্ডস, ওভাল, এজবাস্টন, ওল্ড ট্র্যাফোর্ড ও সাদাম্পটনে।

সেরে উঠছেন পন্থ

গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভ পন্থ (Rishabh Pant) দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কেমন আছেন জাতীয় দলের তারকা উইকেটকিপার? তাঁর শারীরিক অবস্থার সাম্প্রতিকতম আপডেট কী?

বুধবার পন্থ নিজেই একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যাতে আসলে রয়েছে দুটি ভিডিওর কোলাজ। ভিডিওর প্রথমে দেখা যাচ্ছে একটা পুরনো ক্লিপিং। দেখা যাচ্ছে, সিঁড়ি ভেঙে ওপরে উঠছেন পন্থ। বাঁ পা স্বাভাবিক ছন্দে ভাঁজ করে সিঁড়িতে ফেললেও, অস্ত্রোপচার হওয়া ডান পা ভাঁজ করতে পারছেন না। কয়েক স্টেপ করে উঠছেন। আর দাঁড়িয়ে দম নিচ্ছেন। হাঁটুতে মোটা স্ট্র্যাপ জড়ানো। বোঝাই যাচ্ছে যে, সিঁড়ি দিয়ে উঠতে বেশ কষ্ট করতে হচ্ছে পন্থকে।

ভিডিওর শেষ লগ্নে পন্থের হাঁটুর বর্তমান পরিস্থিতি দেখা গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তরতরিয়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠছেন রুরকির উইকেটকিপার-ব্যাটার। মুখে স্বস্তির হাসি। বোঝাই যাচ্ছে যে, অনেকটাই সেরে উঠেছেন পন্থ।

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তাঁকে মাঠে কবে দেখা যাবে, তা নিয়ে জল্পনা চলছে। আইপিএলে তিনি খেলতে পারেননি। তাঁর পরিবর্তে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। মুখ থুবড়ে পড়েছিল দল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনেকেই তাঁর অভাব টের পেয়েছেন। বিশেষ করে যেভাবে তিনি চাপের মুখে পাল্টা আক্রমণে প্রতিপক্ষ শিবিরে প্রত্যাঘাত করেন, ওভালে সেটা অস্ট্রেলিয়ার পরীক্ষা নিত বলেই মনে করেন অনেকে। সামনেই দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সেখানেও পন্থের নামার কোনও সম্ভাবনাই নেই।

আরও পড়ুন: ABP Exclusive: তরুণদের সুযোগ দিতে সরে দাঁড়ালেন, নজির ঋদ্ধির, লড়াই করে দলে রাখা হল অনুষ্টুপকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget