এক্সপ্লোর

লড়লেন রাহুল, সিরিজ জেতার জন্য ইংল্যান্ডের টার্গেট ১৪৫

নাগপুর: টেস্টের পর একদিনের সিরিজও জয়ের সুখস্মৃতি উধাও। কয়েকদিনের ব্যবধানেই সাফল্যের আকাশ থেকে ব্যর্থতার রুক্ষ জমিতে ভারতীয় দল। পরপর দুটি ম্যাচে ব্যাটিং ব্যর্থতার ফলে এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ হারের আশঙ্কা দানা বেঁধেছে ভারতীয় শিবিরে। কানপুরে প্রথম ম্যাচে হেরে টি-২০ সিরিজে ০-১ পিছিয়ে ভারত। সিরিজ হার বাঁচাতে গেলে এই ম্যাচে জিততেই হবে বিরাটবাহিনীকে। কিন্তু এদিন শুরুটা ভাল করতে পারল না ভারত। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। প্রথম ম্যাচের মতো এদিনও লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে নেমে ব্যর্থ হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আগের ম্যাচের মতোই এদিনও শুরুটা ভাল করেও, বড় রান করার আগেই ফিরে যান তিনি। ১৫ বলে ২১ রান করে আউট হন ভারতের অধিনায়ক। তিন নম্বরে নামা সুরেশ রায়নাও ব্যর্থ হলেন। তিনি মাত্র ৭ রান করে ফিরে গেলেন। যুবরাজ সিংহও বেশিক্ষণ টিকতে পারলেন না। তিনি মাত্র ৪ রান করলেন। মহেন্দ্র সিংহ ধোনি (৫), হার্দিক পান্ডিয়ারাও (২) রান করতে পারলেন না। লড়াই করলেন রাহুল (৭১)। তাঁকে কিছুটা সঙ্গ দিলেন মণীশ পাণ্ডে। নির্ধারিত ২০ ওভারে ভারতের রান ৮ উইকেটে ১৪৪। এই ম্যাচে ভারতীয় দলে একটি বদল হয়েছে। আগের ম্যাচে জাতীয় সঙ্গীতের সময় চিউয়িং গাম চিবিয়ে বিতর্কে জড়ানো পারভেজ রসুলের বদলে দলে এসেছেন লেগ স্পিনার অমিত মিশ্র। ইংল্যান্ড দলেও একটি বদল হয়েছে। লিয়াম প্লাঙ্কেটের বদলে দলে এসেছেন লিয়াম ডসন। অনূর্ধ্ব-১৯ দলের ট্রেনার রাজেশ সাওয়ন্তের মৃত্যুতে শোকপ্রকাশ করে কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছেন ভারতীয় ক্রিকেটাররা। কানপুরে প্রথমে ব্যাট করে ১৪৭ রান করে সাত উইকেটে ম্যাচ হেরেছিল ভারত। নাগপুরে হল তার চেয়েও কম রান। এই মাঠে সাম্প্রতিক রেকর্ডও ভারতের বিপক্ষে। ফলে ১৫ মাস পরে দেশের মাঠে সিরিজ হারের আশঙ্কায় ভারতীয় দল।

সেরা শিরোনাম

Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
FIFA World Cup 2026: মিশর ম্যাচের বিতর্কের মাঝেই ফ্রান্স ম্যাচে আর্জেন্তাইন রেফারিরা দায়িত্ব পাওয়ায় নেট দুনিয়ায় অসন্তোষ
মিশর ম্যাচের বিতর্কের মাঝেই ফ্রান্স ম্যাচে আর্জেন্তাইন রেফারিরা দায়িত্ব পাওয়ায় নেট দুনিয়ায় অসন্তোষ
FIFA World Cup 2026: জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার
জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার

ভিডিও

Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget