এক্সপ্লোর

Katherine Sciver-Brunt: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

Katherine Sciver-Brunt Retirement: ডানহাতি এই পেসার ২০০৪ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক করেছিলেন। এরপর থেকে ইংল্যান্ডের জার্সিতে ২৬৭ ম্যাচে খেলতে নেমেছেন ব্রান্ট।

লন্ডন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটার ক্যাথরিন স্কিভার ব্রান্ট। ডানহাতি এই পেসার ২০০৪ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক করেছিলেন। এরপর থেকে ইংল্যান্ডের জার্সিতে ২৬৭ ম্যাচে খেলতে নেমেছেন ব্রান্ট। দেশের জার্সিতে বিশ্বকাপও জিতেছেন তিনি। 

ইংল্যান্ডের জার্সিতে সব ফর্ম্যাটেই খেলেছেন ব্রান্ট। আন্তর্জাতিক মঞ্চে ৩৩৫ উইকেটও ঝুলিতে পুরেছেন তিনি। ওয়ান ডে ফর্ম্যাটে ১৭০ উইকেট পেয়েছেন তিনি। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্যাটে আন্তর্জাতিক মঞ্চে সর্বাধিক উইকেট শিকারি তিনি। এছাড়াও ব্রান্টের ঝুলিতে রয়েছে তিনটি বিশ্বকাপ ও চারিট অ্য়াশেজ সিরিজ জয়। এক বিবৃতিতে ব্রান্ট জানিয়েছেন, ''১৯ বছর বাদে আমি আমার জীবনের একটা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছি। আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। জানি এই সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে কখনওই সহজ ছিল না। আমি কখনও এত স্বপ্ন দেখিনি যা আমি পেয়েছি। শুধুমাত্র আমার পরিবারকে গর্বিত করতে চেয়েছিলাম। তবে যা পেয়েছি, তা চাওয়ার থেকে অনেক অনেক বেশি।'' ব্রান্ট আরও জানান, ''আমি ক্রিকেটের কাছে ভীষণভাবে বাধিত। আমাকে সম্মান দিয়েছে। প্রতিষ্ঠা দিয়েছে। দীর্ঘ কয়েক বছর প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে এর সঙ্গে আমার। এছাড়াও এমন অনেক বন্ধু পেয়েছি, যাঁদের সঙ্গে সারাজীন থাকব।''

ক্যাথরিন আরও বলেন, ''আমি অনেকগুলো ট্রফি জিতেছি। সবগুলোই আমার কাছে বড় প্রাপ্তি। কিন্তু ন্যাটকে জীবনে পাওয়াটা অন্যতম বড় প্রাপ্তি আমার জীবনে। ইংল্যান্ডের জার্সিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা বিরাট গর্বের বিষয়ে। আমি ইংল্যান্ডের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার ও তাঁদের পরিবারের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবে আমার কেরিয়ারে এত সুন্দর মুহূর্ত তৈরির জন্য।''

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন ইংল্যান্ডের সিনিয়র মহিলা দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার ক্যাথরিন ব্রান্ট এবং ন্যাট স্কিভার। গত বছর নিজেদের সম্পর্ককে অফিসিয়াল স্বীকৃতি দেন তাঁরা। বিয়েটা সেরেই ফেললেন দুই তারকা ক্রিকেটার। ক্রিশ্চিয়ান মতে সমস্ত রীতিনীতি মেনে হয়েছিল আচার অনুষ্ঠান। প্রসঙ্গত ২০১৯ সালের অক্টোবর মাসে সর্বপ্রথম নিজেদের সম্পর্কের কথা জনসমক্ষে তুলে ধরেছিলেন এই দুই ক্রিকেটার। ২০১৭ সালে লর্ডসে মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড দল। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রান্ট এবং ন্যাট স্কিভার।

আরও পড়ুন: স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget