এক্সপ্লোর

INDW vs ENGW: ম্যাচ হারলেও ২১ বছরের ভারতীয় স্পিনারের পারফরম্যান্সে মুগ্ধ ইংল্যান্ড ক্যাপ্টেন হেদার নাইট

INDW vs ENGW T20: ইংল্যান্ডের লোয়ার ব্যাটিং অর্ডারের তিন মুখ ব্রিস হিট ফ্রি কেম্প ও সোফি একেলস্টোনকে  আউট করে দিয়েছিলেন শ্রেয়াঙ্কা।

মুম্বই: প্রথম দুটো ম্যাচ পরপর হেরে সিরিজ খোওয়ালেও, তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলকে হারিয়ে গিয়েছে হারমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল।  ভারতের এই জয়ের অন্যতম কৃতিত্ব  একুশ বছরের ডানহাতি স্পিনার শ্রেয়াঙ্কা পাতিলের  নিজের চার ওভারে স্পেলে মাত্র উনিশ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছিলেন শ্রেয়াঙ্কা।  ইংল্যান্ডের লোয়ার ব্যাটিং অর্ডারের তিন মুখ ব্রিস হিট ফ্রি কেম্প ও সোফি একেলস্টোনকে  আউট করে দিয়েছিলেন শ্রেয়াঙ্কা।

 ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ইংল্যান্ডের অধিনায়ক হেদার নাইট বলেন, " চাপের মুখে কীভাবে খেলতে হয়,  এই ম্যাচ থেকে অনেকেই অনেক কিছু শিখতে পারবে।  এখানকার সমর্থকদের  অনেক অনেক ধন্যবাদ  মাঠে আসার জন্য।  আমাদের নতুন মেয়েদের জন্য এটা একটা অভিজ্ঞতা হয়ে থাকল।  ভারতের শ্রেয়াঙ্কা দারুণ বল করেছে। ও আমাদের বেশি সুযোগই দেয়নি রান করার।" 

স্রেয়াঙ্কা নিজেও বেজায় খুশি এমন পারফর্ম করে। ম্যাচের শেষে তিনি বলছেন, " সত্যি আমি দারুণ খুশি প্রথমবার এক ইনিংসে তিন উইকেট নিলাম আমার পরিবার আমার কোচ সবাইকে খুশি করতে পেরেছি। আমি নিজেকে নিয়ে গর্বিত।  ভারতীয় দলের ড্রেসিংরুমে ঢোকার  সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি।  উইমেন্স প্রিমিয়ার লিগ ও ভারতীয় এ দলের হয়ে খেলার অভিজ্ঞতা এখানে কাজে দিয়েছে।"

গতকাল টস হেরে প্রথমে বল করে ইংল্যান্ডকে ১২৬ রানেই অল আউট করে দেয় ভারতীয় দল। বল হাতে তরুণ শ্রেয়াঙ্কা পাতিল (Shreyanka Patil) তিনটি উইকেট নেন। দুরন্ত পারফর্ম করেন বাংলার বাঁ-হাতি স্পিনার সাইকা ইশাকও (Saika Ishaque)। তিনিও তিনটি উইকেট নেন। এরপর রান তাড়া করতে নেমে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) ৪৮ রান ও জেমাইমা রডরিগেজ়ের ২৯ রানের ইনিংস ভারতের জয় সুনিশ্চিত করেন। মান্ধানার ইনিংস সাজানো ছিল পাঁচটি চার ও দুইটি ছক্কায়। তবে বাংলার আরেক বোলার তিতাস সান্ধু মাত্র এক ওভারই বল করেন। কোনও উইকেট পাননি তিনি, খরচ করেন ১৬ রান। 

১২৭ রান তাড়া করতে নেমেও ভারতীয় দল ব্যাট হাতে একসময় বেশ চাপে পড়ে গিয়েছিল। কিন্তু অভিজ্ঞ স্মৃতি মান্ধানার ৪৮ বলে ৪৮ রানের ইনিংস ভারতের জয়ের ভিত গড়ে দেয়। শেষের দিকে অমনজোৎ সিংহের রিভার্স স্যুইপ দলের জয় সুনিশ্চিত করেন। এই ম্যাচের আগে ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে নাগাড়ে পাঁচটি বিশ ওভারের ম্যাচে হারতে হয়েছিল ভারতীয় মহিলা দলকে। এই জয়ে সেই হারের ধারা সমাপ্ত হল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget