এক্সপ্লোর

বর্ণবৈষম্য-বিরোধী আন্দোলনকে সমর্থন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের

এদিন খেলা শুরু হওয়ার আগে রোজ বোলে এক আবেগনঘন পরিবেশ দেখা যায়।

সাউদাম্পটন: নোভেল করোনা ভাইরাসের জেরে প্রায় চার মাস বন্ধ থাকার পর অবশেষে আজ থেকে ফের শুরু হল আন্তর্জাতিক ক্রিকেট। তবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলায় বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই কোনও রান না করে আউট হয়ে যান ডম সিবলি। তাঁকে বোল্ড করে দেন শ্যানন গ্যাব্রিয়েল। তৃতীয় ওভার শেষ হওয়ার পরেই অবশ্য বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। এরপর খেলা শুরু হলেও, ৪.১ ওভারের পর ফের বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় খেলা। এখনও পর্যন্ত খেলা শুরু হয়নি। ৪.১ ওভারের শেষে ইংল্যান্ডে স্কোর এক উইকেট হারিয়ে এক রান। এদিন খেলা শুরু হওয়ার আগে রোজ বোলে এক আবেগনঘন পরিবেশ দেখা যায়। প্রথম বল হওয়ার আগে ২০ সেকেন্ড মাটিতে এক হাঁটু গেড়ে বসে মার্কিন যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের অত্যাচারে নিহত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জানান দু’দলের ক্রিকেটার ও আম্পায়াররা। তাঁরা এভাবেই কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার বন্ধের দাবিতে আন্দোলনের প্রতি সমর্থন জানান। ক্রিকেটার ও আম্পায়াররা কালো ব্যান্ড পরে মাঠে নামেন। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন, ‘ইংল্যান্ড দলের হয়ে আমরা ভাল কিছু করার সুযোগ পেয়েছি। আমরা এভাবেই ওয়েস্ট ইন্ডিজের প্রতি সমর্থন জানাচ্ছি।’ আজ খেলার ফাঁকেই মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য নিয়ে সরব হন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী পেসার মাইকেল হোল্ডিং। তিনি একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল পার্কে এক পুলিশকর্মীকে কালো মানুষ বলে সম্বোধন করেন এক শ্বেতাঙ্গ মহিলা। কারণ, ওই মহিলাকে নিয়ম মেনে পোষ্য সারমেয়কে বাইরে রেখে পার্কে ঢুকতে বলেছিলেন ওই পুলিশকর্মী। যদি তাঁকে সমাজ শুধু শ্বেতাঙ্গ হওয়ার জন্যই এক পুলিশকর্মীকে কালো বলার ক্ষমতা না দিত, তাহলে ওই মহিলার পক্ষে এই কাজ করা সম্ভব হত না।’ জর্জ ফ্লয়েডের কথাও উল্লেখ করেন হোল্ডিং।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget