এক্সপ্লোর

ভারতীয় বোলারদের সামনে ইংল্যান্ডের ব্যাটিংয়ের দুর্বলতা প্রকট হয়ে গিয়েছে, বললেন হরভজন

নটিংহ্যাম: ট্রেন্টব্রিজে টেস্টে জয় পেয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে লড়াইয়ে ফিরে এসেছে ভারত। সিরিজের এখন ২-১। প্রথম দুটি টেস্টে হারের পর ট্রেন্টব্রিজে ২০৩ রানে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত। এই জয়ে দলের মনোবল তুঙ্গে উঠেছে। দলের সমর্থকরা তো বটেই প্রাক্তন ভারতীয় খেলোয়াড়রাও টিম কোহলির সিরিজ জয়ের আশায় বুক বাঁধছেন। সিনিয়র স্পিনার হরভজন সিংহ বলেছেন, ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ খুবই দুর্বল। ভারতের পেস ও স্পিন-উভয় আক্রমণের সামনেই তাদের দুর্বলতা প্রকট হয়ে গিয়েছে। ভাজ্জি বলেছেন, ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ এখন ভারতের থেকেও অনের বেশি সমস্যায় জর্জরিত। ওদের দেখে মনে হচ্ছে যেন ওরা ভারত সফরে এসেছে। হরভজন বলেছেন, পেস ও স্পিন-উভয় আক্রমণের সামনেই ওদের বেহাল দশা প্রকট হয়েছে। ওদের খুবই দুর্বল দেখিয়েছে। ওদের প্রথমসারির কয়েকজনের ঘরোয়া ক্রিকেটে রেকর্ডও খুবই সাদামাটা।ব্যাটিং গড় খুব বেশি হলে ৩০ থেকে ৩৫। অন্যদিকে, ভারতে নাম বিবেচনায় আসতেও কম করে ৫০-র বেশি গড় প্রয়োজন। একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের ব্যাটিং গভীরতা থাকলেও টেস্টে ওদের ব্যাটিং খুব একটা ভালো নয়। প্রথম দুটি টেস্টে হারার পর ভারতীয় দল অপ্রয়োজনীয় সমালোচনার মুখে পড়েছিল বলে মন্তব্য করেছেন ভাজ্জি। এখন সিরিজের ফলাফল যে কোনও দিকেই যেতে পারে বলেও তাঁর মত। আর এক্ষেত্রে ভারতই এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। হরভজন বলেছেন, ইংল্যান্ডে এসে খেলাটা খুব সহজ নয়। এর আগে যে ভারতীয় দলগুলি এখানে এসেছিল, তারা খুব ভালো খেলেছিল এমনটা নয়। ২০০৭ টা ব্যতিক্রম। ওই সিরিজটা ভারত জিতেছিল। খুব সহজেই অনেক বেশি প্রতিক্রিয়া জানানোর প্রবণতা ও এত তাড়াতাড়ি সমালোচনা করাটা একেবারেই ঠিক নয়। ভাজ্জি বলেছেন, ইংল্যান্ডের পরিবেশে মানিয়ে নিতে সময় লাগে। অনুশীলন যতই করা হোক না কেন, ম্যাচ কন্ডিশন সবসময়ই আলাদা হয়। বার্মিহাম টেস্টে খুবই তীব্র লড়াই হয়েছে। ওখানে যদি ভারত জিতত, তাহলে এত সমালোচনা হত না। সিরিজ এখন ভারতের পক্ষে ২-১ হত। ওভাল টেস্টে ভারতকেই এগিয়ে রাখছেন হরভজন। সেখানকার পরিবেশ ভারতের অনুকূলেই থাকবে বলে মনে করছেন তিনি। ওই টেস্টে ভারত দুজন স্পিনার নিয়ে খেলার কথা চিন্তা করতে পারে টিম ম্যানেজমেন্ট। পরের টেস্ট সাউদাম্পটনে ভারত যদি জিতে যায়, তাহলে ওভাল টেস্টে ভারতের সমানে সিরিজ জয়ের সুযোগ থাকবে। তেমন হলে ভারতই সিরিজ ৩-২ জিততে পারে বলে মনে করছেন হরভজন।

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget