এক্সপ্লোর

Tom Lockyer: মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়লেন ফুটবলার, বন্ধ করে দিতে হল ম্যাচ

EPL: ম্যাচের ফল তখন ১-১। আচমকা মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন লুটন টাউন এফসি-র ফুটবলার টম লকিয়ার (Tom Lockyer)।

লন্ডন: এ যেন সেই ইউরো কাপের আতঙ্ক। ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন। মর্মান্তিক সেই দৃশ্য দেখে চমকে উঠেছিলেন ফুটবলাররা। স্তব্ধ হয়ে গিয়েছিল গ্যালারি।

এরিকসেন অবশ্য সুস্থ হয়ে ফের ডেনমার্কের হয়ে আন্তর্জাতিক ফুটবলও খেলেছেন। তবে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ফিরল সেই আতঙ্ক। ম্যাচটি ছিল বোর্নমাউথ বনাম লুটন টাউন এফসি-র (Bournemouth vs Luton)। ম্যাচের ফল তখন ১-১। আচমকা মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন লুটন টাউন এফসি-র ফুটবলার টম লকিয়ার (Tom Lockyer)। যিনি দলের অধিনায়কও। যার জেরে ম্যাচটি বন্ধ হয়ে যায়। মাঠেই দৌড়ে আসে মেডিক্যাল টিম। চিকিৎসা শুরু হয় লকিয়ারের।

ম্যাচের বয়স তখন ৫৯ মিনিট। লুটিয়ে পড়েন টম লকিয়ার। সঙ্গে সঙ্গে দৌড়ে মাঠে প্রবেশ করেন লুটন টাউন এফসি-র ম্যানেজার রব এডওয়ার্ডস। তিনি ফুটবালরদের বলেন মেডিক্যাল টিমের জন্য মাঠে জায়গা ছেড়ে দিতে। ঘটনার গুরুত্ব অনুধাবন করেছিলেন তিনি। গোটা ঘটনায় দুই ক্লাবেরই ফুটবলার ও কোচিং স্টাফেরা মর্মাহত। লুটন টাউন এফসি-র অভিজ্ঞ ফুটবলার ইসা কাবোরে মাঠের ধারেই প্রার্থনা শুরু করে দেন। লকিয়ারের যখন চিকিৎসা চলছে, তখন দুই দলের ফুটবলারদেরই চেঞ্জিং রুমে পাঠিয়ে দেওয়া হয়। তারপরই লকিয়ারকে স্ট্রেচারে করে মাঠ থেকে বার করে নিয়ে যাওয়া হয়। তাঁর পাশে থাকার বার্তা দিতে গোটা ভাইটালিটি স্টেডিয়ামের গ্যালারি তখন দাঁড়িয়ে উঠে অভিবাদন জানাচ্ছিলেন লকিয়ারকে।

বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। লুটন টাউন এফসি-র তরফে জানানো হয় যে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন লকিয়ার। তবে তিনি এখন স্থিতিশীল। ক্লাব থেকে বিবৃতিতে দিয়ে বলা হয়েছে, 'আমাদের মেডিক্যাল টিমের সদস্যরা নিশ্চিত করেছেন যে, অধিনায়ক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে যখন স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে বার করা হচ্ছিল, তখন চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। দুই দলের মেডিক্যাল টিমকে ধন্যবাদ দিতে চাই। স্টেডিয়ামেই ওঁর চিকিৎসা চলেছে। টমকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সমর্থকদের আশ্বস্ত করছি এই বলে যে, ওঁর অবস্থা স্থিতিশীল। ওঁর পরিবার পাশে রয়েছে। আরও পরীক্ষানিরীক্ষা চলছে।'

আরও পড়ুন: জাতীয় দলে খেলেননি, অথচ পাঁচ তরুণকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেতে পারে আইপিএলের নিলামে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget