এক্সপ্লোর

শেষ মুহূর্তে 'সুপার-সাব' ইয়ারমোলেঙ্কোর ভেল্কিতে চেলসিকে ৩-২ গোলে হারাল ওয়েস্ট হ্যাম

বোয়েনকে তুলে যখন ইয়ারমোলেঙ্কোকে নামান কোচ ডেভিড মোয়েস, তখন অনেকেই মনে করেছিলেন, ম্যাচ থেকে তিন পয়েন্ট প্রাপ্তির আশা কার্যত শেষ....কিন্তু, বিধির বিধান অন্য ছিল

লন্ডন: 'সুপার-সাব' আন্দ্রেই ইয়ারমোলেঙ্কোর শেষ মুহূর্তের গোলে চেলসিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

গোটা মরশুমেই চোট আঘাতের জেরে প্রায় বেঞ্চেই কাটিয়ে দেওয়া ইয়ারমোলেঙ্কোর নাম প্রায় ভুলতেই বসেছিলেন দলের সমর্থকরা। কিন্তু, বুধবার রাতে লন্ডন স্টেডিয়ামে এই ইউক্রেনীয় হাত ধরেই নতুন প্রাণ পেল 'হ্যামার'-রা।

ম্যাচ তখন ৭৮ মিনিট গড়িয়েছে। স্কোরলাইন ২-২। সেই সময় জ্যারড বোয়েনকে তুলে ইয়ারমোলেঙ্কোকে নামান কোচ ডেভিড মোয়েস। তখন অনেকেই মনে করেছিলেন, ম্যাচ থেকে তিন পয়েন্ট প্রাপ্তির আশা কার্যত শেষ। কারণ, দলের সেরাকেই তুলে নিলেন কোচ।

কারণ, সেই সময় মিখাইল আন্তোনিওর সঙ্গে চেলসির গোলের সামনে মুহূর্মুহূ আক্রমণের ঝড় তুলছিলেন বোয়েন। ওয়েস্ট হ্যাম জানত, লিগে টিকে থাকতে হলে জয় চাই-ই।

কিন্তু, সেই বোয়েনকে তুলে পাঠালেন ইয়ারমোলেঙ্কোকে, যিনি গত সেপ্টেম্বরের পর আর কোনও গোল করেননি। যদিও, মোয়েস হয়ত জানতেন তিনি কী করছেন!

কোচকে নিরাশ করেননি ইয়ারমোলেঙ্কো। এদিন অঘটন করে দেখালেন এই ইউক্রনীয় স্ট্রাইকার। ম্যাচের ৮৯ মিনিটে আন্তোনিওর ফরোয়ার্ড পাস থেকে বল নিয়ে মাথা ঠান্ডা রেখে চেলসির গোলরক্ষককে বোকা বানালেন।

ম্যাচ ৩-২ ফলে জিতে যায় ওয়েস্ট হ্যাম। একদিকে যেমন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখল তারা, উল্টোদিকে, ম্যাচ হেরে সমস্যায় চেলসি।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget