এক্সপ্লোর

England vs Germany Match Highlight: জার্মানিকে ২-০ গোলে হারিয়ে ইউরোর শেষ আটে ইংল্যান্ড

UEFA EURO, England vs Germany at Wembley Stadium: ইংল্যান্ডের হয়ে গোল রাহিম স্টার্লিং ও হ্যারি কেনের।

লন্ডন: ঘরের মাঠে জার্মানিতে ২-০ গোলে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় পেল গ্যারেথ সাউথগেটের দল।

৭৫ মিনিটে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন রাহিম স্টার্লিং। দুর্দান্ত টিমওয়ার্কের ফলে গোলটি আসে। প্রথমে হ্যারি কেন বল পেয়ে বাড়িয়ে দেন গ্রিলিশের উদ্দেশে। গ্রিলিশ বল দেন লুক শ-কে। শ লেফট উইং থেকে নিচু ক্রস বাড়ান। সেই ক্রসে পা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন স্টার্লিং।

৮১ মিনিটে গোল শোধ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল জার্মানি। কিন্তু সেই সুযোগ হেলায় হারান টমাস মুলার। তিনি ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ডকে একা পেয়েও বল গোলে রাখতে ব্যর্থ হন।

এরপর আর কোনও সুযোগ পায়নি জার্মানি। ৮৬ মিনিটে ইংল্যান্ডের হয়ে ব্যবধান বাড়ান হ্যারি কেন। এবারও দুর্দান্ত দলগত খেলার সুফল পায় ইংল্যান্ড। এই গোলের পিছনেও গ্রিলিশ, লুক শ, কেন ও স্টার্লিং ছিলেন। প্রথমে বল পান শ। তিনি সেই বল বাড়িয়ে দেন গ্রিলিশকে। লেফট উইং থেকে ক্রস করেন গ্রিলিশ। ডাইভিং হেডে জার্মানির গোলকিপার ম্যানুয়েল ন্যুয়েরকে হার মানান কেন।

এর আগে ইংল্যান্ড শেষবার জার্মানির বিরুদ্ধে জয় পেয়েছিল ২০১৬ সালের ২৬ মার্চ। বার্লিনে সেই ম্যাচে ০-২ পিছিয়ে পড়েও ৩-২ জয় তুলে নিয়েছিল ব্রিটিশরা। ৯০- মিনিটে দুরন্ত হেডে জয়সূচক গোল করেছিলেন এরিক ডায়ার। তার আগে ইংল্যান্ডের হয়ে গোল করেন কেন ও জেমি ভার্ডি। পাঁচ বছরেরও বেশি সময় পরে ফের জার্মানির বিরুদ্ধে জয় পেল ইংল্যান্ড।

এদিনের ম্যাচে প্রথমার্ধে কোনও গোল হয়নি। কিছুটা চড়া মেজাজে খেলা হচ্ছিল। দু’দলের একাধিক ফুটবলার হলুদ কার্ড দেখেন। দু’দলই গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু গোল হয়নি। ৩৩ মিনিটে কাই হ্যাভার্ৎজের পাস থেকে টিমো ওয়ার্নারের বাঁ পায়ের অসাধারণ শট বাঁচিয়ে দেন ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ড। তিনি নিশ্চিত গোল সেভ করেন। প্রথমার্ধের সংযোজিত সময়ে গোলের সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। লেফট উইং থেকে বল নিয়ে বক্সে ঢুকতে যান স্টার্লিং। দুর্দান্ত ট্যাকল করে তাঁকে আটকে দেন ম্যাথিয়াস জিন্টার। কিন্তু বলটি যায় কেনের কাছে। তিনি ন্যুয়েরকে কাটিয়ে নেন। তবে ঠিক সময়ে পা বাড়িয়ে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন ম্যাট হুমেলস। এ যাত্রায় গোল না খেলেও, শেষপর্যন্ত অবশ্য হার মানতে হল জার্মানিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget