এক্সপ্লোর

Sweden vs Ukraine Match Highlight: এক্সট্রা টাইমে নাটকীয় জয়, ইউরোর কোয়ার্টার ফাইনালে ইউক্রেন

UEFA EURO, Sweden vs Ukraine: ১০ জনের সুইডেনকে ২-১ গোলে হারিয়ে দিল ইউক্রেন।

গ্লাসগো: এবারের ইউরো কাপের পরতে পরতে নাটক। প্রি-কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচও ব্যতিক্রম হল না। ১০ জনের সুইডেনকে অতিরিক্ত সময়ের শেষমুহূর্তের গোলে হারিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইউক্রেন। এবার তারা কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। 

এদিন শুরু থেকেই সুইডেনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় ইউক্রেন। ২৭ মিনিটে অলেকজান্ডার জিনচেঙ্কোর গোলে এগিয়ে যায় তারা। ইয়ারমলেঙ্কোর ক্রস থেকে জোরাল ভলিতে গোল করেন ইউক্রেনের লেফট ব্যাক জিনচেঙ্কো। গোল খেয়ে পিছিয়ে পড়ে অবশ্য ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে সুইডিশরা। ৪৩ মিনিটে গোল শোধ করে দেন সুইডেনের অধিনায়ক এমিল ফর্সবার্গ। ২৫ গজ দূর থেকে শটে গোল করেন তিনি।

প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের খেলাও গোলশূন্য থাকে। তবে এই অর্ধ ছিল ঘটনাবহুল। ৫৫ ও ৫৬ মিনিটে পরপর দু’দলের দু’টি শট পোস্টে লাগে। প্রথমে ইউক্রেনের সিডরচাকের শট পোস্টে লেগে ফিরে আসে। পরের মিনিটেই সুইডেনের পালা। এবার ফর্সবার্গের শট পোস্টে লাগে। ৬০ মিনিটে সুইডেনের আলেকজান্ডার আইজ্যাক সহজ সুযোগ নষ্ট করেন। একা গোলকিপারকে পেয়েও তিনি ঠিকমতো শট নিতে ব্যর্থ হন। এই সুযোগ নষ্ট না হলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হত।

৬৯ মিনিটে ফর্সবার্গের শট আবার বারে লাগে। লেফট উইং থেকে কাট করে বক্সে ঢুকে বিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে তিনি অসাধারণ শট নিয়েছিলেন। কিন্তু বলটি বারে লেগে ফিরে আসে। ফলে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়।

অতিরিক্ত সময়ের খেলা শুরু হওয়ার পর দু’দলই লড়াই চালাচ্ছিল। তবে সুইডেনের আক্রমণই বেশি ছিল। এরই মধ্যে ৯৯ মিনিটে মার্কাস ড্যানিয়েলসন একটি বল বিপদমুক্ত করতে গিয়ে বিপজ্জনকভাবে পা চালিয়ে লালকার্ড দেখায় ১০ জনে হয়ে যায় সুইডেন। ড্যানিয়েলসন বলেই শট নিয়েছিলেন। কিন্তু তাঁর পা গিয়ে লাগে ইউক্রেনের আর্টেম বেসিডিনের সিনবোনে। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও, পরে ভিডিও দেখে লাল কার্ডের সিদ্ধান্ত নেন।

সুইডেন ১০ জনে হয়ে যাওয়ার পরেও ভালই খেলছিল। ইউক্রেনের খেলা দেখে মনে হচ্ছিল না তারা ১১ জনে খেলছে। খেলা টাইব্রেকারে গড়াবে বলেই সবাই ধরে নিয়েছিলেন। কিন্তু সেই সময়েই ফের নাটকীয় মোড় নেয় ম্যাচ। ১২০ মিনিটে লেফট উইং থেকে বক্সে ক্রস ভাসান জিনচেঙ্কো। জোরাল হেডে বল জালে জড়িয়ে দেন আর্টেম ডভবিক। এরপর আর সুইডেনের পক্ষে খেলায় সমতা ফেরানো সম্ভব ছিল না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget