এক্সপ্লোর

Euro Cup Quarter Final: দশজনেও রুদ্ধশ্বাস লড়াই সুইসদের, টাইব্রেকারে জিতে সেমিফাইনালে স্পেন

ইউরো কাপে সুইৎজ়ারল্যান্ড আর নাটকীয়তা যেন সমার্থক হয়ে গিয়েছে।

সেন্ট পিটার্সবার্গ: ইউরো কাপে সুইৎজ়ারল্যান্ড আর নাটকীয়তা যেন সমার্থক হয়ে গিয়েছে। প্রি-কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ৩-১ পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ম্যাচে প্রথমে সমতা ফিরিয়েছিলেন সুইসরা। তারপর টাইব্রেকারে বিশ্বচ্যাম্পিয়নদের ছিটকে দিয়েছিলেন টুর্নামেন্ট থেকে।

কোয়ার্টার ফাইনালেও যেন সেই চিত্রনাট্যের পুনরাবৃত্তি হয়ে যাচ্ছিল। স্পেনের বিরুদ্ধে প্রথমে ম্যাচের ৮ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া। তারপর স্পেনের রক্ষণভাগের ভুলে গোল করে ম্যাচে সমতায় ফেরা। ফের সুইৎজ়ারল্যান্ডের রক্ষাকর্তা হয়ে ওঠেন জার্দান শাকিরি। তিনিই গোল করে ম্যাচে সমতা ফেরান। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের দুই অর্ধে কোনও দলই কোনও গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তবে এবার আর সুইসদের ভাগ্য প্রসন্ন হয়নি। এমনকী, স্পেনের সের্জিও বুস্কেতস পেনাল্টি শ্যুট আউটের প্রথম শটই গোলপোস্টে মারলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-১ ব্যবধানে সুইৎজ়ারল্যান্ডকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেলেন আলভারো মোরাতা-কোকে'রা।

গোল, আত্মঘাতী গোল, লাল কার্ড, চোট পেয়ে সুইৎজ়ারল্যান্ডের সেরা খেলোয়াড়ের বেরিয়ে যাওয়া, টাইব্রেকার, সেখানে গোলপোস্টে লেগে শট প্রতিহত হওয়া, গোলকিপারের গোল রুখে দেওয়া, ইউরো কাপের মতো বিশ্বমানের টুর্নামেন্টের নক আউট পর্বের ম্যাচে হাজির ছিল যাবতীয় সমস্তরকম রোমাঞ্চের উপকরণ। ম্যাচের রাশও পেণ্ডুলামের মতো কখনও গিয়েছে স্পেনের দিকে, কখনও সুইসদের দিকে।

ম্যাচের ৮ মিনিটে গোল পেয়ে যায় স্পেন। তবে আত্মঘাতী। কর্নার থেকে আলাবা বাঁ পায়ে জোরাল শট মেরেছিলেন। সেই শট সুইস ফুটবলার জ়াকারিয়ার পায়ে লেগে সুইৎজ়ারল্যান্ডের গোলে ঢুকে যায়। প্রথমার্ধে স্পেন ১ গোলে এগিয়েই ছিল।

ম্যাচের ৬৮ মিনিটে স্পেনের ডিফেন্সের ভুলে বল পেয়ে যান শাকিরি। সেখান থেকে গোল করতে ভুল করেননি তিনি। তবে ৭৭ মিনিটের মাথায় জোরাল ধাক্কা খায় সুইৎজ়ারল্যান্ড। লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান রেমো ফ্রিউলার। তার চার মিনিটের মাথায় শাকিরিকে তুলে নেওয়া হয়। পরে দেখা যায়, তিনি হাঁটুতে বরফ বেঁধে রিজার্ভ বেঞ্চে বসে রয়েছেন। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ১-১। অতিরিক্ত সময়ে আর কোনও গোল হয়নি।

টাইব্রেকারে স্পেনের প্রথম শটই পোস্টে মারেন বুস্কেতস। গাভরানোভিচ গোল করে সুইসদের এগিয়ে দেন। অলমোর শটে সমতায় ফেরে স্পেন। এরপর সুইৎজ়ারল্যান্ডের স্কার ও স্পেনের রদ্রির শট দুই গোলকিপার আটকে দেন। পরের শটে স্পেনের জেরার মোরেনো গোল করলেও সুইসরা পরপর দুটো শট নষ্ট করেন। ওয়ারজ়াবাল গোল করতেই স্পেন ৩-১ শটে জিতে পৌঁছে যায় শেষ চারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget