এক্সপ্লোর

Euro Cup Quarter Final: ৫৫ বছরের রেকর্ড ছুঁয়ে ইউরোর সেমিফাইনালে ইংল্যান্ড

জোড়া গোল করেন হ্যারি কেন। বাকি দুটি গোল করেছেন হ্যারি ম্যাগ্যুয়ের ও জর্ডান হেন্ডারসন।

রোম: বলা হচ্ছে, হ্যারি কেনের নেতৃত্বে এবার ইউরোয় খেলছে নতুন ইংল্যান্ড। শনিবার ভারতীয় সময় মাঝরাত পেরিয়ে ইউক্রেনকে বড় ব্যবধানে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছে গেল সেই ইংল্যান্ড। সেমিফাইনালে তারা খেলবে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে শেষ চারে ওঠা উজ্জ্বীবিত ডেনমার্কের বিরুদ্ধে।

রোমের স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে ৪-০ গোলে জিতে ২৫ বছর পর ইউরোর সেমিফাইনালে উঠল ইংল্যান্ড।ম্যাচে জোড়া গোল করেন হ্যারি কেন। বাকি দুটি গোল করেছেন হ্যারি ম্যাগ্যুয়ের ও জর্ডান হেন্ডারসন।

কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। দুরন্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেন। ম্যাচের চতুর্থ মিনিটে রাহিম স্টার্লিংয়ের বাড়ানো পাস থেকে তিনি নির্দিষ্ট লক্ষ্যে বল পাঠিয়ে দেন। ইংল্যান্ডের শুরুটাও বেশ ভালোই হয়। তবে ম্যাচের প্রথমার্ধে ইউক্রেনের ছন্দ পেতে কিছুটা হলেও সময় লাগে। প্রথম ৪৫ মিনিটের শেষের দিকে আন্দ্রে শেভচেঙ্কোর ছেলেরা পাল্টা লড়াই শুরু করে।

প্রি-কোয়ার্টারে সুইডেনকে ২-১ গোলে পরাজিত করে ইউরোর শেষ আটে জায়গা করে নিয়েছিল ইউক্রেন। অন্যদিকে, ইংল্যান্ড শেষ ষোলোয় ২-০ গোলে হারিয়ে দেয় জার্মানিকে। শেষ আটে ৪-০ গোলে ইউক্রেনকে বিধ্বস্ত করে টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নেয় ইংল্যান্ড।

শেষ আটের লড়াইয়ে গোটা ম্যাচে ইংরেজদের কোনওরকম চাপেই ফেলতে পারলেন না ইউক্রেন ফুটবলাররা। এদিন ম্যাচের একেবারে শুরুর দিকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেন। তারপর প্রথমার্ধে রাশ খানিকটা হালকা করেছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে অন্য ফুটবল উপহার দিলেন কেন-রাহিম স্টার্লিংরা। প্রথমে রক্ষণের অন্যতম স্তম্ভ হ্যারি ম্যাগ্যুয়ের গোল করে ইংল্যান্ডের হয়ে ব্যবধান বাড়ান। এরপর ইংরেজদের হয়ে তৃতীয় গোলটি করেন হ্যারি কেন। এদিনের ম্যাচে জোড়া গোলের মালিক হয়েছেন কেন। ম্যাচের চতুর্থ গোলটি আসে পরিবর্ত খেলোয়াড় হেন্ডারসনের হেড থেকে।

বড় টুর্নামেন্টের নক-আউটে এই নিয়ে দ্বিতীয়বার ৪ গোল করল ইংল্যান্ড। এর আগে ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে তারা ৪-২ গোলে হারিয়েছিল জার্মানিকে। ৫৫ বছরের সেই নজির স্পর্শ করলেন হ্য়ারি কেনরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget