এক্সপ্লোর

Euro Cup Quarter Final: কার্ড সমস্যা ও চোট কাঁটা ইংল্যান্ডের, আজ রাতে কি অঘটন ঘটাবে ইউক্রেন?

ইউক্রেনের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। ৪টি ম্যাচ জিতেছে, ২টি ড্র হয়েছে। ইউক্রেন জিতেছে মাত্র একটি ম্যাচে।

রোম: আজ, শনিবার, ভারতীয় সময় মাঝরাত পেরিয়ে ইউরো কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের বিরুদ্ধে নামছে ইংল্যান্ড। তবে শেষ আটের ম্যাচের আগে ইংরেজ শিবিরে কিছুটা অস্বস্তি।

কারণ, অনুশীলনে চোট পেয়েছেন তারকা ফুটবলার বুকায়ো সাকা। মাত্র ১৯ বছর বয়সেই যিনি মাঠে নিজেকে চেনাচ্ছেন। কোচ সাউথগেটের অন্যতম আস্থাভাজন হয়ে উঠেছেন। ইউক্রেনের বিরুদ্ধে তাঁর মাঠে নামার ব্যাপারে সংশয় রয়েছে। ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট জানিয়েছেন, ম্যাচের আগে ফিটনেস পরীক্ষা নেওয়ার পরেই ঠিক করা হবে সাকা খেলবেন কি না। সাউথগেট বলেছেন, “অনুশীলনে হালকা চোট পেয়েছে সাকা। ও খেলতে পারবে কি না সেটা দেখতে হবে। বাকি সকলেই সুস্থ।”

পাশাপাশি ইংল্যান্ড শিবিরকে চিন্তায় রেখেছে কার্ড সমস্যাও। ইউক্রেনের বিরুদ্ধে হ্যারি মাগুয়্যের, ডেক্লান রাইস, কালভিন ফিলিপস এবং ফিল ফোডেনের কার্ড দেখা চলবে না। আর একটি কার্ড দেখলেই ইংল্যান্ড সেমিফাইনালে উঠলে খেলতে পারবেন না তাঁরা। সাউথগেট যদিও বলেছেন, “কার্ড সমস্যার কথা ভেবে দল সাজানো যায় না। যে দল তিনবার ইউরো কাপের সেমিফাইনাল খেলেছে, তারা কোয়ার্টার ফাইনালে এইসব সমস্যা নিয়ে ভাববে না। আমরা শুধু ইউক্রেন ম্যাচ নিয়েই ভাবছি। পরের ম্যাচের কথা পরে ভাবা যাবে। এখন এটা নিয়ে ভাবা বোকামি।”

ইংল্যান্ড টুর্নামেন্টে এখনও পর্যন্ত সব ম্যাচ খেলেছিল দেশের মাটিতে। শনিবার রোমে খেলতে নামবে তারা। যা ইংরেজ শিবিরের সমস্যা বাড়াতে পারে। তবে সাউথগেট বলেছেন, “এটা একদিক থেকে ভালই হল। পরিবেশ পাল্টে যাওয়ায় অন্যরকম একটা চ্যালেঞ্জের মুখে পড়ব। তাতে দলের একাগ্রতা বাড়বে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs England: ব্যবহার করলেন মাত্র ৬টি শব্দ, লড়াইয়ে নামার আগে আর্জেন্তিনাকে কী বার্তা দিলেন হ্যারি কেন?
ব্যবহার করলেন মাত্র ৬টি শব্দ, লড়াইয়ে নামার আগে আর্জেন্তিনাকে কী বার্তা দিলেন হ্যারি কেন?
Eng vs ARG: 'মেসিই মুখ, মেসিই সর্বস্ব', সমীহ করেও পাল্টা প্রত্যাঘাতের ছক কষছেন তুখেল
'মেসিই মুখ, মেসিই সর্বস্ব', সমীহ করেও পাল্টা প্রত্যাঘাতের ছক কষছেন তুখেল
IND vs ENG: অনুশীলনে অস্বস্তিকর পরিবেশ, নেট সেশনে কথাই বলছেন না গম্ভীর-বিরাট
অনুশীলনে অস্বস্তিকর পরিবেশ, নেট সেশনে কথাই বলছেন না গম্ভীর-বিরাট
France vs Spain: 'এই রেফারি সেমিফাইনালের দায়িত্ব পাওয়ার যোগ্য?', বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েই বিস্ফোরক ফ্রান্স কোচ দেশঁ
'এই রেফারি সেমিফাইনালের দায়িত্ব পাওয়ার যোগ্য?', বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েই বিস্ফোরক ফ্রান্স কোচ দেশঁ

ভিডিও

TMC - 21th July News |
Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget