এক্সপ্লোর

Neeraj Chopra: প্রস্তুতির ফাঁকেও চোখ রোহিতদের খেলায়, ভারতের বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন নীরজও

ICC World Cup 2023: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপে খেলছে। ভারতের সোনাজয়ী অলিম্পিয়ান বলছেন গোটা দেশবাসীর মত তিনিও ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের আশায় বুক বেঁধেছেন।

মুম্বই: যেখানে হাত দেন, সেখানেই সোনা ফলান। নীরজ চোপড়ার (Neeraj Chopra) জন্য এই কথাটা একেবারেই প্রযোজ্য। অলিম্পিক্স হোক বা বিশ্ব অ্যাথলেটিক্স (World Atheletics Championship) চ্যাম্পিয়নশিপে যেখানেই নেমেছেন সোনা জিতেছেন। দেশের নাম উজ্জ্বল করেছেন। এবার ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ারের চোখ রোহিতদের খেলায়। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) বিশ্বকাপে খেলছে। ভারতের সোনাজয়ী অলিম্পিয়ান (Tokyo Olympics) বলছেন গোটা দেশবাসীর মত তিনিও ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের আশায় বুক বেঁধেছেন। 

এক সাক্ষাৎকারে নীরজ বলেন, ''প্রত্যেকেই চাইছে যে ভারত এবার বিশ্বকাপ জিতুক। প্রত্যেক প্লেয়ার দারুণ ফর্মে রয়েছে। দুর্দান্ত পারফর্ম করছে গোটা দল। আমিও চাই না কোনও কমেন্ট তাঁদের আলাদা করে চাপ অনুভব করাক। শুধু এটুকুই বলব যে ঘরের মাঠে বিশ্বকাপের আসর বসেছে, তাই আমাদের চ্যাম্পিয়ন হওয়া উচিত।'' উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে সবগুলো ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে। 

ইতিমধ্যেই সেমিফাইনালের উদ্দেশে এক পা বাড়িয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ব্যাটিং, বোলিং, দলের দুই বিভাগেই তারকা ক্রিকেটাররা ভাল পারফর্ম করছেন। তবে এতকিছুর মধ্যেও ভারতীয় দলের চিন্তা বলতে শুধু হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) চোট। তবে শ্রীলঙ্কা ম্যাচের আগেই ভারতীয় শিবিরে সুখবর।

ভারতীয় শিবিরে ফিরছেন হার্দিক?

খবর অনুযায়ী, লঙ্কান বিরুদ্ধে মাঠে নামার আগেই দলের সঙ্গে যোগ দিতে চলেছেন হার্দিক পাণ্ড্য। মুম্বই উড়ে আসছেন তিনি। বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। তারপর থেকে আর ভারতের হয়ে খেলতে পারেননি তিনি। চোটে সারানোর লক্ষ্যে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি কাজ করছিলেন। শোনা যাচ্ছে তাঁর চোট অনেকটাই সেরে উঠেছে এবং তিনি দলের যোগ দিচ্ছেন।

২ নভেম্বর, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় দল পড়শি শ্রীলঙ্কার মুখোমুখি হবে। এই ম্য়াচে জয় মানে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পাকা। হার্দিক দলে ফিরলে তিনি যে দলকে ভারসাম্য প্রদান করবেন এবং দলের শক্তি আরও বাড়বে, তা বলাই বাহুল্য। তবে এখনও পর্যন্ত হার্দিক লঙ্কান দলের বিরুদ্ধে মাঠে নামবেন কি না, সেই নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এরই মধ্যেই ভারতীয় দল, আজ সোমবার, ৩০ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে মায়ানগরীতে পৌঁছে গিয়েছেন। রোহিতদের মুম্বইয়ে পৌঁছনোর এক ভিডিও ছড়িয়ে পড়েছে চারিদিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget