এক্সপ্লোর

Ex Bengal Ranji Player Died: প্রয়াত বাংলার হয়ে রঞ্জি খেলা প্রাক্তন ক্রিকেটার রাজা মুখোপাধ্য়ায়

Raja Mukherjee Died: রাজা মুখোপাধ্যায় ১৯৬৭-৬৮ মরসুম থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শুরু করেছিলেন। সেই থেকে ১৯৭৮-৭৯ মরসুম পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন।

কলকাতা: প্রয়াত হলেন বাংলার প্রাক্তন রঞ্জি (Ranji Trophy) প্লেয়ার রাজা মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৭১ বছর। ৩৪ টি প্রথম শ্রেণির খেলায় ১৫২৬ রান করেছিলেন। মাত্র ১৪ বছর বয়সে বালিগঞ্জ ইউনাইটেড ক্লাবের হয়ে ক্লাব ক্রিকেট খেলা শুরু করেছিলেন রাজা মুখােপাধ্যায়। কোচবিহার ট্রফিতে (Coochbehar Torphy) ওড়িশার বিরুদ্ধে ১৫৪ , দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ৩ ও ৭৩, উত্তরাঞ্চলের বিরুদ্ধে ২৩ ও ১০৭ এবং পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে ২১ ও ০ করেছিলেন তিনি। এই সাফল্যের জন্যই শেষে ইংল্য়ান্ড সফরে স্কুল দলে অধিনায়ক হিসেবে নির্বাচিত হন। কোচবিহার ট্রফিতে বিহারের বিরুদ্ধে ৫৫, ওড়িশার বিরুদ্ধে সেঞ্চুরি করার ফলে রঞ্জিতে সুযোগ চলে আসে তাঁর। 

রাজা মুখোপাধ্যায় ১৯৬৭-৬৮ মরসুম থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শুরু করেছিলেন। সেই থেকে ১৯৭৮-৭৯ মরসুম পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন বাংলা, রেলওয়ে (১৯৭০-৭১) এবং পূর্বাঞ্চল দলের হয়ে। ১৯৭৫-৭৬ মরসুমে এই ব্যাটার ইডেনে অসমের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমে ওপেনার পলাশ নন্দীর সঙ্গে দ্বিতীয় উইকেটের জুটিতে অবিচ্ছেদ্য ৩১৭ রান যোগ করেন। ১৯৭৮ সালের পর রঞ্জি না খেললেও আনন্দবাজারের হয়ে দ্বিতীয় ডিভিশনের লিগ জিতিয়েছিলেন রাজা মুখোপাধ্যায়। ১৯৮৬ সালে ও দুই ডিভিশন মিলে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন।  

বাংলার হয়ে খেলেছেন মাত্র ১৮টি ম্য়াচ। সর্বোচ্চ রান অপরাজিত ১৫৪ রান। ৩টি লিস্ট এ ম্যাচও তিনি খেলেন। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ৪৯.৮২ গড়ে তিনি রান করেন। সেই সময় মিডিয়ার এত দৌরাত্ম্য না থাকায় রাজা মুখোপাধ্যায়কে নিয়ে এত আলোচনা হয়নি। কিন্তু ময়দানের ক্রিকেট জগত তাঁকে খুব ভালোভাবেই সমীহ করত। ১৯৬৯-৭০ সালে ভারত সফরে বিল লরির নেতৃত্বাধীন অস্ট্রেলীয়া দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল পূর্বাঞ্চল। সেই ম্যাচে গৌহাটিতে পূর্বাঞ্চল দলের হয়ে খেলেন রাজা মুখোপাধ্যায়।         

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা, ফিরলেন হোল্ডার                         

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: ব্যাটে ঝড়, রেকর্ডের ছড়াছড়ি, ব্যাটিংয়ের সময় ঠিক কী ভাবছিল বৈভব সূর্যংবশী? জানাল নিজেই
ব্যাটে ঝড়, রেকর্ডের ছড়াছড়ি, ব্যাটিংয়ের সময় ঠিক কী ভাবছিল বৈভব সূর্যংবশী? জানাল নিজেই
IPL Auction: কবে, কোথায় বসবে আইপিএল নিলামের আসর? কতজন খেলোয়াড়ের বিকিকিনি শুরু হবে কখন থেকে?
কবে, কোথায় বসবে আইপিএল নিলামের আসর? কতজন খেলোয়াড়ের বিকিকিনি শুরু হবে কখন থেকে?
Rohit Sharma: 'অন্তত একটা মরশুমের জন্য রোহিতকে নেতৃত্ব ফিরিয়ে দাও', মুম্বই ইন্ডিয়ান্সকে বার্তা আকাশের
'অন্তত একটা মরশুমের জন্য রোহিতকে নেতৃত্ব ফিরিয়ে দাও', মুম্বই ইন্ডিয়ান্সকে বার্তা আকাশের
IND A vs UAE A: বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবুক তছনছ করল বৈভব, আমিরশাহিকে হারিয়ে সেমিতে জায়গা পাকা ভারতের
বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবুক তছনছ করল বৈভব, আমিরশাহিকে হারিয়ে সেমিতে জায়গা পাকা ভারতের

ভিডিও

Miss Universe 2026 | 'মিস ইউনিভার্স ২০২৬' পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো | ABP ANANDA LIVE
Malda News: একাধিক অভিযোগ গ্রেফতার পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ
Sadhak Bamakhyapa | 'সাধক বামাক্ষ্য়াপা' ছবিটি সিনেমা হলে প্রাইম টাইমে দেখাতে হবে
Kolkata News: কলকাতার বাজারে বাজারে অভিযানে এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের আধিকারিকরা
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget