এক্সপ্লোর

WTC Final: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সম্মিলিত একাদশ বেছে নিলেন রবি শাস্ত্রী

ICC WTC Final 2023: গতবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যখন ভারত খেলেছিল, তখন টিম বিরাটদের কোচ ছিলেন তিনি। এবার অবশ্য কোচের হটসিটে রাহুল দ্রাবিড়।

মুম্বই: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য় চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় ক্রিকেটাররাও আইপিএলের পরই উড়ে যাবেন লন্ডন। আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হতে চলা ম্যাচের দিকেই তাকিয়ে থাকবে গোটা ক্রিকেট বিশ্ব। তালিকায় রয়েছেন রবি শাস্ত্রীও। গতবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যখন ভারত খেলেছিল, তখন টিম বিরাটদের কোচ ছিলেন তিনি। এবার অবশ্য কোচের হটসিটে রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন রোহিত শর্মা। শাস্ত্রী অবশ্য ২ দল মিলিয়ে তাঁর পছন্দের একাদশ বেছে নিয়েছেন। কারা কারা রয়েছেন শাস্ত্রীর একাদশে?

নিজের পছন্দের একাদশে অধিনায়ক হিসেবে শাস্ত্রী বেছে নিয়েছেন রোহিত শর্মাকেই। তার কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে প্যাট কামিন্স এখনও ক্যাপ্টেন হিসেবে অভিজ্ঞ নন, তবে স্মিথ যদি অজি অধিনায়ক হতে তাহলে ব্যাপারটা অন্যরকম হত। ওপেনিংয়ে রোহিতের পার্টনার হিসেবে তিনি বেছে নিয়েছেন উসমান খাওয়াজা। ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপে দুরন্ত ফর্মে রয়েছেন খাওয়াজা। তিন নম্বর স্লটে টেস্টে ব্য়াটারদের তালিকায় শীর্ষ স্থানাধিকারী মারনাস লাবুশেনকে রেখেছেন শাস্ত্রী। চার, পাঁচ নম্বর পজিশনে বিরাট কোহলি ও স্টিভ স্মিথকে বেছেছেন শাস্ত্রী। 

ছয় নম্বর পজিশনে গ্রিনকে না, জাডেজাকেই তাঁর অভিজ্ঞতার জন্য জায়গা দিয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। সাতে রয়েছেন অ্যালেক্স ক্যারি। আট নম্বর স্লটে অশ্বিনকে নয়, নায়ান লিঁয়কে সুযোগ দিয়েছেন শাস্ত্রী। তিন পেসার হিসেবে রয়েছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও মহম্মদ শামি।

আজই ইংল্য়ান্ডে পাড়ি দিচ্ছেন বিরাটরা?

আইপিএল শেষ হতেই টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালের ঢাকে কাঠি পড়ে যাবে। হাতে বেশি সময়ও নেই। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের তারকা ক্রিকেটাররা দীর্ঘদিন ধরেই ইংল্য়ান্ডের মাটিতে প্রস্তুতি সারছেন। সূত্রের খবর, ভারতীয় দলের কিছু তারকা ক্রিকেটারও আগেভাগেই ইংল্যান্ড উড়ে যাতে পারেন। দলের সঙ্গে নয়, আগেই ইংল্যান্ডে উড়ে গিয়ে সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া ও নিজেদের প্রস্তুতি শুরু করে দেবেন ৭ ভারতীয় ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, অক্ষর পটেল, শার্দুল ঠাকর, জয়দেব উনাদকাট, উমেশ যাদব।

আইপিএলের প্লে অফে জায়গা পায়নি আরসিবি। সেই দলের ২ ক্রিকেটার বিরাট ও সিরাজ রয়েছেন যাঁরা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জাতীয় দলের সদস্য। আবার কেকেআরের উমেশ ও শার্দুল রয়েছেন। তেমনই রাজস্থানের অশ্বিন ও উনাদকাট রয়েছেন। দিল্লি ক্যাপিটালসের অক্ষর পটেলও ভারতীয় টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য। বাকি যাঁরা রয়েছেন তাঁরা প্লে অফে জায়গা পাওয়া বিভিন্ন দলের সদস্য। ফলে তাঁরা এখনও যেতে পারবেন না।

সেরা শিরোনাম

Erling Haaland: গোলের পর গোল করেন, আবার গানও করেন, বিশ্বকাপের মাঝেই রিলিজ় হল হালান্ডের 'ব়্যাপ সং'
গোলের পর গোল করেন, আবার গানও করেন, বিশ্বকাপের মাঝেই রিলিজ় হল হালান্ডের 'ব়্যাপ সং'
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি

ভিডিও

BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget