এক্সপ্লোর

Exclusive IPL 2021: নেট বোলার থেকে বিরাটদের সংসারে, আবেগে গা ভাসাতে নারাজ বাংলার আকাশ দীপ

Exclusive IPL 2021: আঙুলের চোটে আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। আর তাঁর বদলি হিসেবেই এবার আরসিবি স্কোয়াডে ঢুকে পড়লেন বাংলার এই তরুণ পেসার। 

দুবাই: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স। বাংলার হয়ে গত দুই তিন মরসুমে বোলিং বিভাগকে রীতিমতো নেতৃত্ব দিয়েছেন বছর চব্বিশের এই তরুণ পেসার। স্বপ্ন দেখছিলেন বিশ্বমানের ক্রিকেটারদের সঙ্গে পারফর্ম করার। পরিশ্রম ও সাফল্যের পুরস্কার পেয়ে গেলেন এবার। বাংলার মিডিয়াম পেসার আকাশ দীপের জন্য ৩০ অগাস্ট যেন তাঁর স্বপ্ন পূরণের দিন। আঙুলের চোটে আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। আর তাঁর বদলি হিসেবেই এবার আরসিবি স্কোয়াডে ঢুকে পড়লেন আকাশ দীপ। দুবাইয়ে নেট বোলার হিসেবে উড়ে গিয়েছিলেন। এবার বিরাটদের সংসারে ঢুকে পড়লেন আকাশ দীপ। 

গত বছর রাজস্থান রয়্যালসের নেট বোলার ছিলেন। এবারও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট বোলার হিসেবে দুবাইয়ে উড়ে গিয়েছেন। সোমবার এই সুখবর আসার পর দুবাই থেকেই হোয়াটস্যাপ কলে এবিপি লাইভকে বললেন, 'খবরটা পেয়ে সত্যিই ভীষণ খুশি হয়েছি। তবে আমি আবেগে বেশি গা ভাসাতে চাই না। তাতে হিতে বিপরীত হতে পারে। একাদশে সুযোগ পেলে তা কাজে লাগাতে চাই।'

আকাশ দীপ আরও বলেন, 'আগের বছর রাজস্থান ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ছিলাম। বিশ্বসেরা ক্রিকেটারদের থেকে অনেক কিছু শিখেছি। তবে আমার পছন্দের দল ছিল আরসিবি সবসময়। আমি এই দলের হয়ে খেলতেও চেয়েছিলাম। সেদিক থেকে বলতে গেলে স্বপ্ন সত্যি হওয়ার মত আমার কাছে।'

গত দেড় বছর ধরে কোভিডের জন্য় অনুশীলনে ব্যাঘাত ঘটেছে। আইপিএলের মতো বড় মঞ্চে নামার আগে কীভাবে প্রস্তুতি সেরেছেন? ২৪ বছরের তরুণ বঙ্গ পেসার বলেন, 'করোনার জন্য প্রস্তুতিতে গত দেড় বছরে বেশ সমস্যা হয়েছে। কারণ এর ফলে ছন্দ নষ্ট হয়ে যায়। কিন্তু আমি নিজেকে ফিট রাখার চেষ্টা করেছিলাম। এছাড়াও বাংলার ক্যাম্প শুরু হয়েছে। যা আমাকে অনেক উপকার করেছে। এছাড়া এখানে ট্রেনিংয়ের সময় বাসু স্যারের থেকে অনেক কিছু উপদেশ পাই। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।' 

আরসিবিতে সুযোগ পেয়েছেন, এই খবর জানার পর কার করা সঙ্গে কথা হয়েছে? আকাশ দীপ বলেন, 'লালজি (অরুণ লাল), জয়দীপদা (জয়দীপ মুখোপাধ্যায়), ম্যাকোদা (শিবশঙ্কর পাল) সবার সঙ্গেই কথা হয়েছে। আমার প্রথম ক্লাব কোচকে ফোন করেছিলাম। সবাই খুব খুশি, তবে আমাকে শুধুমাত্র খেলাতেই মনোনিবেশ করতে বলেছেন। এছাড়া মাইক হেসন স্যারও ফোন করেছিলেন।' 

এর আগে কেকেআরের নেট বোলার থেকে জাতীয় দলের দরজা খুলে গিয়েছিল মহম্মদ শামির জন্য। নেট বোলার থেকে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন নভদীপ সাইনিও। এবার কি সেই তালিকায় নাম লেখাতে চলেছেন আকাশ দীপও। উত্তর হয়ত সময়ই দেবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Argentina Vs Spain: স্পেন না আর্জেন্তিনা, বিশ্বকাপের মঞ্চে অতিরিক্ত সময়ে ও পেনাল্টিতে কারা এগিয়ে?
স্পেন না আর্জেন্তিনা, বিশ্বকাপের মঞ্চে অতিরিক্ত সময়ে ও পেনাল্টিতে কারা এগিয়ে?
PV Sindhu Win: ইয়ামাগুচিকে হারিয়ে ১৯ মাস পরে খেতাব ঝুলিতে, প্রথমবার জাপান ওপেন জয় সিন্ধুর
ইয়ামাগুচিকে হারিয়ে ১৯ মাস পরে খেতাব ঝুলিতে, প্রথমবার জাপান ওপেন জয় সিন্ধুর

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget