এক্সপ্লোর

MS Dhoni Retirement: অবসরের পর কোচিং বা ক্রিকেট প্রশাসনে দেখা যেতে পারে ধোনিকে, এবিপি আনন্দকে ইঙ্গিত সিএসকে কর্তার

MS Dhoni Retires: আগামী শুক্রবার, ২১ অগাস্ট দলের সঙ্গে ইউএই উড়ে যাচ্ছেন ধোনি।

কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরের সিদ্ধান্ত মহেন্দ্র সিংহ ধোনির ঘনিষ্ঠ বৃত্তে থাকা অনেককেই বিস্মিত করেছে। ব্যতিক্রমী নন কাশী বিশ্বনাথনও। চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার কাশী যদিও এবিপি আনন্দকে ইঙ্গিত দিলেন যে, অবসরের পর কোচিং বা ক্রিকেট প্রশাসনে দেখা যেতে পারে ধোনিকে। প্রথম আইপিএল থেকেই সিএসকে-র স্তম্ভ ধোনি। তাঁর নেতৃত্বে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতেও রয়েছে জোড়া ট্রফি। চেন্নাইয়ে ধোনি এতটাই জনপ্রিয় যে, সেখানকার ক্রিকেটভক্তরা তাঁকে ‘থালা’ বলে ডাকেন। সিএসকে-র শীর্ষকর্তা কাশী রবিবার দুপুরে চেন্নাই থেকে মোবাইল ফোনে এবিপি আনন্দকে বললেন, “এমএস-কে যতটা চিনি, কোনও সিদ্ধান্ত নেওয়ার হলে কেউ ওকে আটকাতে পারে না। এটাই ধোনির ট্রেডমার্ক। অবসরের সিদ্ধান্তটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত। ওর অনুভূতিকে আমরা সম্মান করি।" কেন আচমকা এই অবসর ঘোষণা? কাশী বলছেন, “হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছরের জন্য পিছিয়ে যাওয়ায় ওর এই সিদ্ধান্ত। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হলে হয়তো ওকে ফের জাতীয় দলের জার্সিতে দেখা যেত।"
ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান অমর হয়ে থাকবে বলে মত সিএসকে শীর্ষকর্তার। একসময় তামিলনাড়ু ক্রিকেট সংস্থার উচ্চপদে ছিলেন কাশী। ভারতীয় ক্রিকেটমহলে তাঁকে সকলে চেনেন প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট নায়ারয়ণস্বামী শ্রীনিবাসনের ঘনিষ্ঠ হিসাবে। কাশী বলছেন, “ধোনি কিংবদন্তি। ওকে অবসরোত্তর জীবনের জন্য শুভেচ্ছা জানাই। ভারতীয় ক্রিকেটকে অনেক মুকুট দিয়েছে ও। টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ান ডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। পাশাপাশি ওর নেতৃত্বেই ওয়ান ডে ও টেস্টে বিশ্বের এক নম্বর দল হয়েছে ভারত। ভারতীয় ক্রিকেটের পক্ষে যা কিছু সম্ভব, সব কিছু অর্জন করেছে এমএস। আমি খুব খুশি যে ওর নেতৃত্বে ভারতীয় দল দারুণ সাফল্য পেয়েছে। এটা ওর প্রাপ্য ছিল।” আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহি উড়ে যাওয়ার আগে আপাতত চেন্নাইয়ে আছেন ধোনি। অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর ‘ক্যাপ্টেন কুল’-এর সঙ্গে কথা হয়েছে? কাশী বলছেন, “ওকে শনিবার রাতেই জিজ্ঞেস করলাম, অবসর ঘোষণা করেছো? বলল, হ্যাঁ স্যার, ইনস্টাগ্রামে পোস্ট করেছি।" তবে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ায় আইপিএলে আরও খোলা মনে খেলতে পারবেন বলে মনে করেন না সিএসকে সিইও। “ভারতীয় দলের হয়ে হোক, বা আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে কিংবা ঝাড়খণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেটে, এমএস যখনই মাঠে নেমেছে, নিজের সেরাটা দিয়েছে। পাশাপাশি ক্রিকেটারদের থেকে সেরাটা আদায় করে নিতেও পারে। অবসরের জন্য আইপিএলে অনেক খোলা মনে খেলতে পারবে, এরকম কোনও ব্যাপার নেই,” ফোনে বলছিলেন কাশী। MS Dhoni Retirement: অবসরের পর কোচিং বা ক্রিকেট প্রশাসনে দেখা যেতে পারে ধোনিকে, এবিপি আনন্দকে ইঙ্গিত সিএসকে কর্তার চেন্নাই বিমানবন্দরে ধোনি অবসরের পর ধোনির পরিকল্পনা নিয়ে কোনও পূর্বাভাস পেয়েছেন? কোচিং বা ক্রিকেট প্রশাসনে দেখা যাবে তাঁকে? সেরকম সম্ভাবনা জিইয়ে রাখলেন কাশী। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “আমি নিশ্চিত ও ভারতীয় ক্রিকেটকে অন্য যে কোনও ভূমিকায় সেবা করতে চাইবে। অবসরের পরেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবে ও। সেটা কোচ হিসাবে হোক বা ক্রিকেট প্রশাসক হিসাবে।” যোগ করলেন, “এমএস-এর শৃঙ্খলাপরায়ণতা, সব কিছুকে সরল সাদাসিধে রাখার চেষ্টা দেখে শেখা উচিত তরুণ ক্রিকেটারদের। ক্রিকেট মাঠে কোনও কিছুকে জটিল করে ফেলায় ও বিশ্বাসী নয়। গেমরিডিং দুর্দান্ত। যে কোনও ভাল অধিনায়কের গুণ যেটা। ওকে দেখে সকলের শেখা উচিত ম্যাচের বিভিন্ন পরিস্থিতি বা চাপ সামলাতে হয় কীভাবে, এবং কীভাবে সেই চাপ কাটিয়ে বেরিয়ে পারফর্ম করতে হয়।” কাশী জানালেন, আগামী শুক্রবার, ২১ অগাস্ট দলের সঙ্গে ইউএই উড়ে যাচ্ছেন ধোনি। আইপিএলে সিএসকে-র জার্সিতে কতদিন দেখতে চান ধোনিকে? কাশী বললেন, “কতদিন আইপিএল খেলবে সেটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত। তবে আমি চাই ও আরও অনেক বছর সিএসকে-র হয়ে খেলুক।”

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৬০ রান তুলে ফেলেছে ভারত, হাতে এখনও ১ উইকেট, গল টেস্টের লাইভ আপডেট
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৬০ রান তুলে ফেলেছে ভারত, হাতে এখনও ১ উইকেট, গল টেস্টের লাইভ আপডেট
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget