এক্সপ্লোর

Prithvi Shaw on Discipline: রাহুল দ্রাবিড়ের উপস্থিতিতে ড্রেসিংরুম আরও বেশি শৃঙ্খলাবদ্ধ থাকবে, মত পৃথ্বীর

আসন্ন শ্রীলঙ্কা সিরিজের ভারতীয় দলে রয়েছেন পৃথ্বী। জাতীয় দলের প্রথম একাদশে ঢোকার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। সিরিজের আগে পৃথ্বী তাঁর প্রত্যাবর্তনের পুরো কৃতিত্বই দিচ্ছেন রাহুল দ্রাবিড়কে।

কলম্বো: গত বছর অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে ব্যর্থ হওয়ার পর থেকেই জাতীয় দলের বাইরে পৃথ্বী শ। মাঝের সময়টা নিজের ব্যাটিংয়ে ভুল শুধরে দারুণভাবে ফিরে এসেছেন মুম্বইয়ের এই তরুণ তারকা। ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে টুর্নামেন্টে মোট ৮২৭ রান করেছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়েও নজরকাড়া পারফরম্যান্স।

আসন্ন শ্রীলঙ্কা সিরিজের ভারতীয় দলে রয়েছেন পৃথ্বী। জাতীয় দলের প্রথম একাদশে ঢোকার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। সিরিজের আগে পৃথ্বী তাঁর প্রত্যাবর্তনের পুরো কৃতিত্বই দিচ্ছেন রাহুল দ্রাবিড়কে। প্রাক্তন ভারত অধিনায়ক এই সিরিজে ভারতের কোচের দায়িত্বে। এর আগেও একসঙ্গে কাজ করেছেন দু’জন।

পৃথ্বী বলেন, ‘রাহুল স্যারের অধীনে খেলা সত্যিই আলাদাই মজা। উনি আমাদের অনূর্ধ্ব ১৯ দলের কোচ ছিলেন। তিনি যেভাবে আমাদের আগলে রাখেন, যেভাবে তাঁর অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেন তা এককথায় অনবদ্য। যখনই আমরা ক্রিকেট নিয়ে কথা বলি, তখনই অনেক কিছু জানতে পারি, শিখতে পারি আমরা। ক্রিকেটের সব ব্যাপারে অগাধ জ্ঞান তাঁর। পরিস্থিতি বুঝে কীভাবে খেলতে হয় চাপের মুখে তা রাহুল স্যারই আমাদের শিখিয়ে দেন। যতবার ওনার সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করেছি, ততবারই উপকৃত হয়েছি।’

ডোপিংয়ের জন্য নির্বাসনের মুখে পড়তে হয়েছিল পৃথ্বীকে। সেই সময় হতাশা ক্রমাগত গ্রাস করছিল এই তরুণ ক্রিকেটারকে। খারাপ সময়ও দ্রাবিড়ই যে তাঁকে ভরসা জুগিয়েছিলেন সে কথা জানিয়েছেন পৃথ্বী। তবে সতীর্থদের ড্রেসিংরুমে যে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবার থেকে, তাও মনে করিয়ে দিচ্ছেন পৃথ্বী। তিনি বলেন, ‘রাহুল দ্রাবিড় মানেই অত্যন্ত নিষ্ঠাবান একজন ব্যক্তি। তিনি থাকা মানেই ড্রেসিংরুমে নিয়মিত শৃঙ্খলা বজায় রাখতে হবে। দেশের জার্সিতে কামব্যাক করার জন্য আমি মুখিয়ে ছিলাম। রাহুল স্যারকে পাশে পেয়েছি বলেই তা সম্ভব হয়েছে।’

আগামী ১৩ জুলাই প্রথম ওয়ান ডে খেলতে নামবে ভারত- শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget