এক্সপ্লোর

দক্ষিণ আফ্রিকার টেস্ট ও টি ২০ দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ডুপ্লেসিস

সমস্ত ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন ফাফ ডুপ্লেসিস। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সোমবার এ খবর নিশ্চিত করেছে। ৩৫ বছরের ডুপ্লেসিস বলেছেন, অধিনায়কত্ব ছাড়ার এই সিদ্ধান্ত ছিল খুবই কঠিন। একদিনের দলে ইতিমধ্যেই কুইন্টন ডি কক পুর্ণ সময়ের জন্যই তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন।

জোহানেসবার্গ: সমস্ত ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন ফাফ ডুপ্লেসিস। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সোমবার এ খবর নিশ্চিত করেছে। ৩৫ বছরের ডুপ্লেসিস বলেছেন, অধিনায়কত্ব ছাড়ার এই সিদ্ধান্ত ছিল খুবই কঠিন। একদিনের দলে ইতিমধ্যেই কুইন্টন ডি কক পুর্ণ সময়ের জন্যই তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন। আগামী শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ শুরু হচ্ছে। ডুপ্লেসিস এক বিবৃতিতে বলেছেন, নেতৃত্বদান, পারফর্ম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ, দলের সেবার দায়বদ্ধতা নিয়েই আমি অধিনায়কত্বের ভার গ্রহণ করেছিলাম। এখন যখন দল নতুন নেতা ও একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে নতুন দিশায় এগিয়ে চলেছে, তখন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের স্বার্থে সমস্ত ফরম্যাটেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর উপযুক্ত সময় বলে মনে করছি। ডুপ্লেসিস বলেছেন, এই সিদ্ধান্ত খুবই কঠিন ছিল। একইসঙ্গে তিনি বলেছেন, দল হিসেবে নতুন করে গড়ে উঠতে কুইন্টন, মার্ক ও দলের খেলোয়াড়দের প্রতি তাঁর সমর্থন বজায় থাকবে। ডুপ্লেসিস ২০১২-র ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকাকে তিনটি ফরম্যাটে মোট ১১২ টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। খেলোয়াড় হিসেবে দলকে সাফল্য এনে দেওয়ার লক্ষ্যে তিনি অবিচল বলেও জানিয়েছেন ডুপ্লেসিস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget