এক্সপ্লোর

ভারতীয় ক্রিকেটে উত্থান আর এক টিকিট কালেক্টরেটের, রঞ্জিতে রাহানে ও পৃথ্বী সহ ছয় উইকেট ফাস্ট বোলার হিমাংশু সাঙ্গোয়ানের

রঞ্জি ট্রফির ম্যাচে তারকা খচিত মুম্বই দলের বিরুদ্ধে রেলওয়েজের জয়ের মূল কারিগর হয়ে উঠলেন ফাস্ট বোলার হিমাংশু সাঙ্গোয়ান। ছয় উইকেট নিলেন তিনি। তাঁর বোলিং দক্ষতাই সবাইকে মুগ্ধ করেছেন ২৪ বছরের এই ফাস্ট বোলার।

মুম্বই: রঞ্জি ট্রফির ম্যাচে তারকা খচিত মুম্বই দলের বিরুদ্ধে রেলওয়েজের জয়ের মূল কারিগর হয়ে উঠলেন ফাস্ট বোলার হিমাংশু সাঙ্গোয়ান। ছয় উইকেট নিলেন তিনি। তাঁর বোলিং দক্ষতাই সবাইকে মুগ্ধ করেছেন ২৪ বছরের এই ফাস্ট বোলার। ম্যাচে তাঁর শিকার হয়েছেন আজিঙ্কা রাহানে ও পৃথ্বী শ-র মতো খ্যাতিমান ব্যাটসম্যানরা। একটি সময় রেলের টিকিট পরীক্ষক ছিলেন হিমাংশু। এমআরএফ পেস ফাউন্ডেশনেও প্রশিক্ষণ নিয়েছেন তিনি। নিজের সাফল্যের কৃতিত্ব অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রকে দিয়েছেন হিমাংশু। হিমাংশু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অজি কিংবদন্তী ক্রিকেটার গ্রেন ম্যাকগ্রর থেকে অনুপ্রেরণা পেয়েছি। তিনিই আমার আদর্শ। এমআরএফ ফাউন্ডেশনে থাকার সময় আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। গত মার্চে একটা সংক্ষিপ্ত সময়ের শিবির হয়েছিল। তিনি আমার ভিডিও দেখে কোন জায়গায় উন্নতির প্রয়োজন তা বলে দিতেন। তিনি একটা কথা বলতেন, সমস্যায় পড়লে মৌলিক বিষয়গুলি আঁকড়ে ধরতে হবে। আমি তাঁর তত্ত্বাবধানে প্রচুর বোলিং করেছি এবং তিনি তা খুঁটিয়ে লক্ষ্য করতেন। প্রত্যেক সেশনের পর তিনি আমার মনোবল বাড়াতেন এবং টেকনিক্যাল খুঁটিনাটি সম্পর্কে বলতেন। মৌলিকতা ধরে রাখা ও ধৈর্য্য ধরে থাকা- ম্যাকগ্রর কাছ থেকে শেখা এই দুটি কথা আমার সর্বদা মনে থাকবে। সত্যি কথা বলতে কী, তাঁর পরামর্শ রঞ্জি ট্রফিতে আমাকে প্রচুর সাহায্য করেছে। দ্বিতীয় ইনিংস মুম্বইতে ১৯৮ রানে অলআউট করে দেয় রেলওয়েজ। প্রথম ইনিংসে মুম্বই ১১৪ রানে অলআউট হয়ে গিয়েছিল। জবাবে রেলওয়েজ করেছিল ২৬৬ রান। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য রেলওয়েজের প্রয়োজন ছিল ৪৭ রানের। কোনও উইকেট না হারিয়েই তারা লক্ষ্যে পৌঁছে যায়।

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget