এক্সপ্লোর

FIFA WC 2022 Qatar: জিয়েখদের স্বপ্নের সফর অব্যাহত, ৩৬ বছর পর বিশ্বকাপের নক আউটে পৌঁছল মরক্কো

Morocco Football Team: ১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপের নক আউটে পৌঁছেছিল মরক্কো। সাত পয়েন্ট নিয়ে এবার আবার নক আউটে পৌঁছল তাঁরা।

দোহা: গতবারের বিশ্বকাপের (FIFA WC 2022) ফাইনালিস্ট ক্রোয়েশিয়া ও তৃতীয় স্থানে শেষ করা বেলজিয়ামের সঙ্গে মরক্কো (Morocco Football Team) যখন বিশ্বকাপে একই গ্রুপে পড়েছিল, তখন হাকিম জিয়েখরা (Hakim Ziyech) যে গ্রুপ পর্বে শীর্ষ শেষ করে নক আউটে পৌঁছবেন, তা হয়ত খুব কমজনই কল্পনা করতে পেরেছিলেন। তবে ফুটবল যে অনিশ্চয়তার খেলা, তা আরও একবার প্রমাণিত হল। কানাডাকে ২-১ গোলে হারিয়ে বেলজিয়াম, ক্রোয়েশিয়াকে পিছনে ফেলে গ্রুপে শীর্ষস্থান দখল করেই পরের রাউন্ডে পৌঁছল মরক্কো। 

দ্রুততম গোল

ম্যাচের শুরুতেই মাত্র চার মিনিটের মাথায় মরক্কো কার্যত প্রথম গোল করার সুযোগ হাতে তুলে দেন কানাডা গোলরক্ষক মিলান বোর্জান। স্টিভেন ভিটোরিয়ার ব্যাক পাস বোর্জানকে চাপে ফেলে দেয়। তিনি চাপের মুখে বল ক্লিয়ার করতে গিয়ে তা সোজা হাকিম জিয়েখের পায়ে জমা দেন। বোর্জানের ভুলের সুযোগ নিয়েই হাকিম জিয়েখ সুন্দর চিপ শটে মরক্কোকে এগিয়ে দেন। এটিই বিশ্বকাপের ইতিহাসে মরক্কোর দ্রুততম গোল। ম্যাচের ২৫তম মিনিটে ইউসুফ এল-নাসিরি (Youssef En Nesyri) মরক্কোর হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন। এই পরিস্থিতিতে ম্যাটটি সম্পূর্ণরূপে মরক্কোর দখলে ছিল।

কানাডার লড়াই

তবে কিছুটা ম্যাচের গতির বিরুদ্ধে প্রথমার্ধ শেষের মিনিট পাঁচেক আগে, ৪০ মিনিটের মাথায় নাইফ আগুয়ার্ডের আত্মঘাতী গোল ম্যাচের রঙ বদলে দেয়। বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেলেও, কানাডার প্রয়াসের কোনও কমতি ছিল না। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার জন্য মরিয়া হয়ে মাঠে নামেন আলফন্সো ডেভিসরা। একের পর এক আক্রমণ গড়ে তোলে কানাডা। আটিবা হাচিনসনের শটের অল্পের জন্য বারে লেগে গোললাইনের ঠিক ওপরে পড়ে। ভাগ্যের সহায়তায় রক্ষা পায় মরক্কো। বেলজিয়াম ও ক্রোয়েশিয়া অপর ম্যাচে গোলশূন্য ড্র করায় গ্রুপ শীর্ষে শেষ করে মরক্কো। গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে নক আউটে পৌঁছয় ক্রোয়েশিয়া।

বেলজিয়ামের বিদায়

এদিন অধিনায়ক অ্যাজার ও তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুকে বেঞ্চে রেখেই দল নামিয়েছিলেন বেলজিয়ান কোচ রবার্তো মার্টিনেজ। প্রথমার্ধে ১৫ মিনিটের মাথায় ক্যারাস্কো ক্রামারিচকে পেনাল্টি বক্সে ফাউল করায় পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। তবে অফসাইডের জন্য পরে ভিএআরের মাধ্যমে তা বাতিল করা হয়। দুই দল প্রথমার্ধে চেষ্টা করলেও, কোনও দলই তেকাঠির মধ্যে একটিও শট রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে মাঠে মার্টিনেজ রোমেলু লুকাকুকে (Romelu Lukaku) মাঠে নামান। তবে লুকাকু একগুচ্ছ সুযোগ পেলেও, গোল করতে পারেননি। ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেল বেলজিয়াম।

আরও পড়ুন: মেসিদের ম্যাচ দেখতে কাতারে হাজির আমির খান!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget