এক্সপ্লোর

Fifa World Cup: কারা খেলবেন আর্জেন্তিনার প্রথম একাদশে? কোন ছকে দল সাজাচ্ছেন স্কালোনি?

Qatar 2022: সোমবার প্র্যাক্টিসে যে প্রথম দল খেলিয়েছেন স্কালোনি, সেই দলকে সাজিয়েছিলেন ৪-৪-২ ছকে।

দোহা: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের (Fifa World Cup 2022) সেমিফাইনালে মার্কোস আকুনা ও গঞ্জালো মন্তিয়েলকে পাবে না আর্জেন্তিনা। জোড়া হলুদ কার্ড দেখে শেষ চারের ম্যাচের বাইরে দুই ফুটবলার। আলেহান্দ্রো পাপু গোমেজের গোড়ালির চোট এখনও সারেনি।

কিন্তু এই তিনজন বাদ দিয়ে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে কাদের খেলাবেন, সম্পূর্ণ ধোঁয়াশা রেখে দিয়েছেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। তাঁর কথায়, দলের বাকি সকলেই সুযোগ পেতে পারেন ক্রোটদের বিরুদ্ধে।                               

সোমবার প্র্যাক্টিসে যে প্রথম দল খেলিয়েছেন স্কালোনি, সেই দলকে সাজিয়েছিলেন ৪-৪-২ ছকে। কারা রয়েছেন সেই দলে? এমিলিয়ানো মার্তিনেজ গোলকিপার। চার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস ত্যাগলিয়াফিকো। চার মিডফিল্ডার রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও অ্যাঙ্খেল দি মারিয়া। আক্রমণে লিওনেল মেসি ও হুলিয়াল আলভারেজ।                                                                           

আর্জেন্তিনার প্র্যাক্টিসের সময় হাজির হয়েছিলেন বুলগেরিয়ার কিংবদন্তি স্তোইচকভ। যিনি কাতারে এসেছেন সাংবাদিক হিসাবে। বেশ কিছুক্ষণ দুজনকে কথা বলতেও দেখা গেল। আলোচনার বিষয় কি দি মারিয়ার ফিটনেস? উরুর চোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি দি মারিয়া। নেদারল্যান্ডসের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে সামান্য কিছুক্ষণের জন্য নেমেছিলেন। তবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শুরু থেকে খেলতে পারেন।                                                                                               

ক্রোয়েশিয়ার মাঝমাঠ শক্তিশালী। লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ ও মার্সেলো ব্রোজোভিচের মতো তারকা আছেন। স্কালোনি চাইবেন নিজেদের মাঝমাঠ শক্তিশালী করে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখতে। লউতারো মার্তিনেজ, লিয়ান্দ্রো পারেদেসদের খেলানো হতে পারে পরিবর্ত হিসাবে। 

সোমবার আর্জেন্তিনার প্র্যাক্টিসে সাংবাদিকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কাতারের তাপমাত্রা মনোরম হওয়ার পথে। দাবদাহ কমেছে। মেসিদের সেরা ফুটবল খেলার মঞ্চ প্রস্তুত। এখন শুধু কিক অফের অপেক্ষা।

আরও পড়ুন: ফিরছেন ঈশান, ইডেনে ৪ পেসারে উত্তরপ্রদেশকে ঘায়েল করার অঙ্ক অধিনায়ক মনোজের

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget