এক্সপ্লোর

FIFA World Cup 2022 Qatar: মদ্রিচদের বিরুদ্ধে মেসিদের ম্যাচ পরিচালনার দায়িত্বে কোন রেফারি?

Argentina vs Croatia: বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা জানিয়েছে, লিওনেল মেসিদের ম্যাচ খেলাবেন দানিলে অরসাতো। চলতি বিশ্বকাপে এটা হবে তাঁর তৃতীয় ম্যাচ।

দোহা: আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচ এখনও ভোলেননি কেউ। যে ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এমনকী, লিওনেল মেসির মতো আপাত শান্ত ফুটবলারও মেজাজ হারিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন।

মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতে আর্জেন্তিনা বনাম ক্রোয়েশিয়া (Argentina vs Croatia) ম্যাচ খেলাবেন কে, জানতে উদগ্রীব হয়েছিলেন অনেকে। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা জানিয়েছে, লিওনেল মেসিদের ম্যাচ খেলাবেন দানিলে অরসাতো। চলতি বিশ্বকাপে এটা হবে তাঁর তৃতীয় ম্যাচ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতার বনাম ইকুয়েডর দ্বৈরথ পরিচালনা করেছিলেন তিনি। গ্রুপ পর্বে আর্জেন্তিনা বনাম মেক্সিকো ম্যাচে পর্যবেক্ষক ছিলেন ইতালির অরসাতো। ৪৭ বছরের অরসাতো বিশ্বফুটবলের বেশ পরিচিত রেফারি।                                                                                                                                 

স্কালোনির কৌশল

জল্পনা শেষ। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কারা খেলবেন আর্জেন্তিনার (Argentina vs Croatia) প্রথম একাদশে, ঘোষণা করে দিলেন কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)।

আর্জেন্তিনার প্রথম সারির সংবাদপত্র ক্ল্যারিনের খবর অনুযায়ী, লুকা মদ্রিচদের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকে খেলবেন না অ্যাঙ্খেল দি মারিয়া। তাঁকে পরিবর্ত হিসাবেই ভাবা হয়েছে। প্রথম দলে ফিরছেন লিয়ান্দ্রো পারেদেস। সৌদি আরবের বিরুদ্ধে যিনি শুরু থেকে খেলেছিলেন। কিন্তু সেই ম্যাচে বিস্ময়কর পরাজয়ের পর আর শুরু থেকে খেলেননি পারেদেস। নেমেছেন পরিবর্ত হিসাবে।

সূত্রের খবর, দি মারিয়ার চোট সম্পূর্ণ সেরে গিয়েছে। তাঁর উরুতে আর কোনও অস্বস্তি নেই। তবু তাঁকে পরিবর্ত হিসাবে কাজে লাগাতে চান স্কালোনি। সম্ভবত ৪-৪-২ ফর্মেশনে দল সাজাচ্ছে আর্জেন্তিনা। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। চার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকালোস ওতামেন্দি ও নিকোলাস ত্যাগলিয়াফিকো। মাঝমাঝে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস ও ম্যাক অ্যালিস্টার। দুই ফরওয়ার্ড লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

কেন ৪-৪-২ ফর্মেশনে ফেরার ভাবনা?

আর্জেন্তিনা চায় ক্রোটদের মাঝমাঠের লড়াইয়ে হারাতে। মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ ও মাতেও কোভাসিচ ত্রয়ীকে সামলাতেই মাঝমাঠে জোর দিচ্ছেন স্কালোনি।

আরও পড়ুন: উত্তরপ্রদেশকে ১৯৮ রানে শেষ করেও চাপে বাংলা, ক্ষোভ অভিষেকের বিতর্কিত আউট নিয়ে

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম
Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget