এক্সপ্লোর

2022 World Cup Qualifier: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে চিলির বিরুদ্ধে জয় ব্রাজিলের

FIFA World Cup Qualifier: ১-০ গোলে জয় ব্রাজিলের।

ম্যাকাল (চিলি): বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়ে দিল ব্রাজিল। ৬৪ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন এভার্টন রিবেইরো। এই জয়ের ফলে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল ব্রাজিল। পরের ম্যাচে আর্জেন্তিনার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। তার আগে চিলির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এই জয় নিঃসন্দেহে নেইমারদের আত্মবিশ্বাস বাড়াবে। 

কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্তিনার কাছে হারের পর এই প্রথম খেলতে নামল ব্রাজিল। কোপা ফাইনালে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সাতটি ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেল ব্রাজিল। ফলে কাতারে আগামী বছরের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার দিকে অনেকটাই এগিয়ে গেলেন নেইমাররা। লাতিন আমেরিকা থেকে পয়েন্ট তালিকার প্রথম চারটি দল সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে। পঞ্চম স্থানে থাকা দলটি প্লে-অফ খেলার সুযোগ পায়। এখনও পর্যন্ত প্রতিটি বিশ্বকাপেই খেলেছে ব্রাজিল। বড় কোনও অঘটন ছাড়া কাতারেও নেইমারদের দেখা যাবে।

চিলির বিরুদ্ধে আজকের ম্যাচে বেশ কয়েকজন প্রথমসারির ফুটবলারকে পায়নি ব্রাজিল। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলবি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য ব্রাজিলের ফুটবলারদের ছাড়তে রাজি হয়নি। ফলে অধিনায়ক থিয়াগো সিলভা, অ্যালিসন, এডারসন, ফ্রেড, ফ্যাবিনহো, রবার্তো ফিরমিনো, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুসদের ছাড়াই খেলতে হয় ব্রাজিলকে। তা সত্ত্বেও চিলির বিরুদ্ধে জয় এল।

৪৬ মিনিটে ভিনি জুনিয়রের পরিবর্ত হিসেবে মাঠে নামেন রিবেইরো। তিনিই এদিন নায়ক হয়ে গেলেন। ৬৪ মিনিটে নেইমারের গোল করার প্রচেষ্টা বাঁচিয়ে দেন চিলির গোলকিপার ক্লদিও ব্র্যাভো। ফিরতি বল রিবেইরোর কাছে গেলে তিনি গোল করতে ভুল করেননি।

ব্রাজিল-চিলি ম্যাচ বরাবরই চড়া মেজাজের হয়। এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। মোট ১৯টি ফাউল হয়। হলুদ কার্ড দেখেন দু’দলের চারজন করে ফুটবলার। নেইমারও ম্যাচের শেষদিকে হলুদ কার্ড দেখেন। তবে এই ম্যাচে কোনও ফুটবলার লাল কার্ড দেখেননি।

সেরা শিরোনাম

Bengal vs Delhi Day 2 Tea: প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
Virat Kohli: কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
Abhishek Sharma: নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
Bengal vs Delhi Day 2 Lunch: অভিষেক ম্যাচে ব্যর্থ অঙ্কুর, লড়াই ঘরামির, দ্বিতীয় দিন লাঞ্চে বাংলার স্কোর ১০৮/৩
অভিষেক ম্যাচে ব্যর্থ অঙ্কুর, লড়াই ঘরামির, দ্বিতীয় দিন লাঞ্চে বাংলার স্কোর ১০৮/৩

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget