এক্সপ্লোর

Aaron Finch Retirement: ওয়ান ডে ক্রিকেটকে বিদায় ফিঞ্চের, খেলবেন শুধু টি-টোয়েন্টি

Aaron Finch: তবে ওয়ান ডে থেকে সরে দাঁড়ালেও টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন ফিঞ্চ। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই খেলতে নামবে অস্ট্রেলিয়া। 

সিডনি: আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানালেন অ্যারন ফিঞ্চ। গতকালই আভাস দিয়েছিলেন যে নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ কোনও বিবৃতি দিতে চলেছেন তিনি। সেই মতোই এদিন ৫০ ওভারের ফর্ম্যাটকে বিদায়ের কথা জানিয়ে দিলেন এই ডানহাতি ওপেনার। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে। তার আগে নতুন অধিনায়ক যিনি হবেন তাঁকে উপযুক্ত সময় দিতে চান ফিঞ্চ। তবে ওয়ান ডে থেকে সরে দাঁড়ালেও টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন ফিঞ্চ। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই খেলতে নামবে অস্ট্রেলিয়া। 

ফিঞ্চের অবসর

আগামীকাল নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্য়াচে খেলতে নামবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচই হতে চলেছে ৫০ ওভারের ফর্ম্য়াটে ফিঞ্চের শেষ ম্যাচ। এক বিবৃতিতে ফিঞ্চ বলেন, ''অসাধারণ একটা সফর দুর্দান্ত কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে। আমি ভাগ্যবান যে অনেকগুলো দুর্দান্ত দল পেয়েছি। একইভাবে আমি ভাগ্যবান তাঁদের সঙ্গে খেলতে পেরেছি বলে।''

ডানহাতি অজি ওপেনার বলেন, ''আমার মনে হয় এটাই সঠিক সময় দলের একজন নতুন অধিনায়কের। আগামী বছর বিশ্বকাপের আগে প্রস্তুতি সাড়ার সময় পাবে সে। যাঁরা যাঁরা আমার এই সফরে পাশে ছিলেন, প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।''

চলতি বছরে ওয়ান ডে ফর্ম্যাটে একেবারেই ভাল ফর্মে নেই ফিঞ্চ। এখনও পর্যন্ত ১৩টি ইনিংস খেলেছেন। ১৬৯ রান করেছেন। গত ১২ ইনিংসের মধ্যে ৫ টি ইনিংসে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন। শেষ ৭ ইনিংসে ২৬ রান করেছেন।

সম্প্রতি হাঁটুর চোটও বারবার ভুগিয়েছে ফিঞ্চকে। ২০১৩ বিশ্বকাপ ভারতের মাটিতে। কিন্তু তার আগে ওয়ান ডে ফর্ম্য়াটে টানা খেলে যাওয়া সম্ভব হচ্ছিল না ফিঞ্চের। কাঁধের চোটও সমস্যা বাড়িয়েছে। ফিঞ্চ আপাতত টি-টোয়েন্টি ফর্ম্যাটেই মন দিতে চান। গত বছর তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল।

নিজের ওয়ান ডে কেরিয়ারে ১৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ফিঞ্চ। ঝুলিতে রয়েছে ৫৪০০ রান। ওয়ান ডে ফর্ম্য়াটে অস্ট্রেলিয়ার জার্সিতে তৃতীয় সর্বাধিক সেঞ্চুরি রয়েছে ফিঞ্চের। তাঁর আগে রয়েছেন রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার। ২০১৯ সালে শারজায় পাকিস্তানের বিরুদ্ধে ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন। এটিই ফিঞ্চের ওয়ান ডে কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত রান।

আরও পড়ুন: 'অস্ট্রেলিয়ায় তিন পেসার খেলুক একাদশে', রোহিতদের পরামর্শ এই প্রাক্তনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget