এক্সপ্লোর

জাতীয় দলে বাছাইয়ের মাপকাঠি বোধগম্য হচ্ছে না, করুণ নায়ারের বাদ পড়া নিয়ে মন্তব্য হরভজনের

নয়াদিল্লি:  ভারতীয় ক্রিকেট  দলে বাছাইয়ের মাপকাঠি নিয়ে প্রশ্ন তুললেন সিনিয়র অফ স্পিনার হরভজন সিংহ। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে মোট ছয়টি ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখার  রাখার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে বাদ দেওয়া হয়েছে করুণ নায়ারকে। এ ব্যাপারে ভাজ্জি বলেছেন, এই রহস্যটার সমাধান দরকার। তিন মাস বসে থাকার পর কীভাবে এক ব্যাটসম্যান এতটা খারাপ হয়ে যায় যে তাকে দলেও রাখা যায় না। নির্বাচক কমিটির চিন্তাভাবনা বুঝতে কষ্ট হচ্ছে। জাতীয় দলে বাছাইয়ের জন্য কী মাপকাঠি ব্যবহার করছেন নির্বাচকরা। বীরেন্দ্র সহবাগের পর একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরির মালিক তরুণ ব্যাটসম্যান করুণ নায়ারের প্রতি সমবেদনাও জানিয়েছেন টার্বুনেটর।  বিভিন্ন ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০-র বেশি উইকেটের মালিক ভাজ্জি বলেছেন, এখানে এক একজন প্লেয়ারের জন্য ভিন্ন নিয়ম দেখতে পাচ্ছি।কাউকে কাউকে সফল হওয়ার জন্য অনেক বেশি সময় দেওয়া হচ্ছে। অন্যদিকে, অন্যদের ব্যর্থ হওয়ারও সুযোগ দেওয়া হচ্ছে না। এটা একেবারেই নায্য নয়। একইসঙ্গে অনুমানমূলক প্রশ্নও তুলেছেন ভাজ্জি। তিনি বলেছেন, হনুমা বিহারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টে ব্যর্থ হলে কী হবে? ।যদিও কোনও প্লেয়ারের সঙ্গে এমনটা হোক আমি চাই না। আমি হনুমার সব ধরনের সাফল্য কামনা করছি। কিন্তু হনুমা যদি ব্যর্থ হয়, তাহলে কি নায়ারকে ফিরিয়ে নেওয়া হবে? কিন্তু অস্ট্রেলিয়া সফরের আত্মবিশ্বাসের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবে? ভাজ্জি আরও প্রশ্ন তুলেছেন, নির্বাচক কমিটির সঙ্গে কি সহমত টিম ম্যানেজমেন্টও? হরভজন বলেছেন, টিম ম্যানেজমেন্ট যদি নায়ারকে পাঁচ টেস্টে না খেলায়, তার অর্থ তাদের আস্থা অর্জন করতে পারছেন না নায়ার। তাহলে কী নির্বাচকরা নায়ারকে ইংল্যান্ড সিরিজের দলে রাখার ব্যাপারে বোঝাতে সক্ষম হয়েছিলেন?

সেরা শিরোনাম

Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget