এক্সপ্লোর

ডিআরএস নিয়ে কোহলিকে ভুল সিদ্ধান্ত নিতে রুখতে পারলেন না, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড ধোনি

নয়াদিল্লি: পঞ্চম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৭৩ রানে হারিয়ে চলতি একদিনের সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত। ওই ম্যাচে ভারতের ফিল্ডিংয়ের সময় অধিনায়ক বিরাট কোহলিকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত করতে পারলেন না মহেন্দ্র সিংহ ধোনি। জয়ের জন্য ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ তম ওভারে দক্ষিণ আফ্রিকার রান যখন ৩ উইকেটে ৮৫, সেই সময় ব্যাটিং করছিলেন হাসিম আমলা ও ডেভিড মিলার। বোলিং করছিলেন এ পর্যন্ত সিরিজের দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রহকারী যজুবেন্দ্র চাহল। ওভারে চতুর্থ বলটি অনেকটা বেশি স্পিন করে মিলারের পায়ে লাগে। সঙ্গে সঙ্গে চাহল, কোহলি, ধোনি সহ দলের ক্লোজ ইন ফিল্ডাররা লেগ বিফোরের আর্জি জানায়। কিন্তু আম্পায়ার ওই আবেদনে সাড়া দেননি। এরপর ডিআরএস নেওয়ার কথা বিবেচনা করার জন্য চাহল কোহলিকে অনুরোধ করেন। কোহলি সময় নষ্ট না করে ধোনির দিকে তাকান। ধোনিও ডিআরএস নেওয়ার পক্ষেই মত দেন। ডিআরএস নেওয়ার ক্ষেত্রে কোহলি ধোনির ওপর অনেকাংশে নির্ভরশীল। ধোনির মত পেয়ে তিনি ডিআরএস নেন। কিন্তু টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট হয়ে যায়, লেগ স্ট্যাম্প ছেড়ে বেরিয়ে যাচ্ছে বল। ফলে ভারত ইনিংসে ডিআরএস নষ্ট করে। মাঠের পড় পর্দায় বল বেরিয়ে যেতে দেখে কোহলিকে খুবই হতাশ মনে হয়। দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমেও অন্যান্য খেলোয়াড়দের কিছুটা বিস্মিত হতে দেখা যায়। কারণ, বেশিরভাগ খেলোয়াড়েরই মনে হচ্ছিল যে, মিলার আউট। প্রোটিয়া স্পিনার ইমরান তাহিরকেও বল টার্ন হওয়ার ইশারা করতে দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই ডিআরএস নিয়ে ধোনির মতামত সঠিক হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে না হওয়ায় সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা ঠাট্টা-তামাশা করেছেন।

সেরা শিরোনাম

Neymar Announces Retirement : 'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
Brazil vs Norway: নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Women's T20 World Cup 2026: ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget