এক্সপ্লোর

ধোনির অনুপস্থিতি দলের ওপর প্রভাব ফেলেছে, মেনে নিলেন ফ্লেমিং, নেটে ব্যাট করলেও বিরাটদের বিরুদ্ধে অনিশ্চিত 'ক্যাপ্টেন কুল'

চিন্নাস্বামীর উইকেটে বড় রানের পূর্বাভাস দিয়ে রেখেছেন কিউরেটর। কেকেআরের বিরুদ্ধে ইডেনে বিরাট-মঈন আলিরা যেরকম ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন, তাতে রবিবারও বাড়তি চাপ সামলাতে হতে পারে বোলারদের

বেঙ্গালুরু: মহেন্দ্র সিংহ ধোনির অনুপস্থিতি যে দলের ওপর প্রভাব ফেলেছে, তা মেনে নিলেন চেন্নাই সুুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিং। আজ, রবিবার, বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 'ক্যাপ্টেন কুল'-এর খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। চোটের জন্য সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাইয়ের আগের ম্যাচে খেলতে পারেননি ধোনি। তাঁর পরিবর্তে সেই ম্যাচে দলকে নেতৃত্ব দেন সুরেশ রায়না। ছয় উইকেটে ম্যাচটি হেরে গিয়েছিল সিএসকে। রবিবার বেঙ্গালুরুতে প্রতিপক্ষ আরসিবি। তার আগের দিন সাংবাদিক বৈঠকে ফ্লেমিং বলেছেন, 'দুরন্ত ছন্দে থাকা কোনও ক্রিকেটার খেলতে না পারলে দল ও নেতৃত্বের ওপর একটা প্রভাব তো পড়েই। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়।' যদিও ফ্লেমিং জানিয়েছেন, ধোনির অনুপস্থিতিতে তাঁরা মোটেও দল হিসাবে ধার হারাননি। বরং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটই খেলেছেন। তবু আগের ম্যাচে পরাজয় এড়াতে পারেননি। সিএসকে সমর্থকদের জন্য আশার খবর বলতে, শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামের নেটে ব্যাট করেন ধোনি। পরে সিএসকে সোশ্যাল মিডিয়ায় ধোনির অনুশীলনের একটি ভিডিও পোস্ট করে। সেখানে দেখা যায়, ধোনি স্টেপ আউট করে বেশ কয়েকটি শট মারছেন। তবে তাঁর ফিটনেস নিয়ে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। রবিবার তিনি মাঠে নামবেন কি না, প্রশ্ন থাকছে। নিয়মিত অধিনায়কের ফিট হয়ে ওঠার জন্য ম্যাচের আগে পর্যন্ত অপেক্ষা করতে চাইছে সিএসকে শিবির। একান্তই ধোনি না পারলে, আগের ম্যাচের মতোই হয়তো নেতৃত্বের দায়িত্ব সামলাতে হবে রায়নাকে। চিন্নাস্বামীর উইকেটে বড় রানের পূর্বাভাস দিয়ে রেখেছেন কিউরেটর। কেকেআরের বিরুদ্ধে ইডেনে বিরাট-মঈন আলিরা যেরকম ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন, তাতে রবিবারও বাড়তি চাপ সামলাতে হতে পারে বোলারদের। ফ্লেমিং বলেছেন, 'পিচ দেখে মনে হয়েছে বড় রান উঠবে। বোলারদের ওপর চাপ থাকবে। তবে ব্যাটসম্যানদেরও বড় রান করার প্রত্যাশার চাপ সামলাতে হবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: গিল, রাহুলের অনবদ্য সেঞ্চুরি, অর্ধশতরান হাঁকালেন পন্থ, সাইও, বিরাট রান তুলে ইনিংস ঘোষণা করল ভারত
IND vs AFG Test: গিল, রাহুলের অনবদ্য সেঞ্চুরি, অর্ধশতরান হাঁকালেন পন্থ, সাইও, বিরাট রান তুলে ইনিংস ঘোষণা করল ভারত
IND vs AFG Test Live: দুই ওভারের ব্যবধানে দুই ধাক্কা, জুরেলের পর সাজঘরে ফিরলেন ঋষভ পন্থও
দুই ওভারের ব্যবধানে দুই ধাক্কা, জুরেলের পর সাজঘরে ফিরলেন ঋষভ পন্থও
IND vs AFG Test: ব্যাট, বলের টানটান লড়াই, শতরান হাতছাড়া করলেন পন্থ, লাঞ্চে ভারতের স্কোর ৩৭৫/৫
ব্যাট, বলের টানটান লড়াই, শতরান হাতছাড়া করলেন পন্থ, লাঞ্চে ভারতের স্কোর ৩৭৫/৫
Brazil vs Egypt: বিশ্বকাপপূর্বে সালাহীন মিশরকে এনড্রিকের গোলে পরাজিত করল ব্রাজিল
বিশ্বকাপপূর্বে সালাহীন মিশরকে এনড্রিকের গোলে পরাজিত করল ব্রাজিল

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget