এক্সপ্লোর

Cristiano Ronaldo: কেরিয়ারের ৯৫০ গোল করেও এখনও ক্ষুধার্ত ক্রিশ্চিয়ানো রােনাল্ডো, নিজের লক্ষ্য় নিয়ে কী বললেন?

Cristiano Ronaldo Update: খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিলেন ক্রিশ্চিয়ানো ও তাঁর দল। খেলার ২৫ মিনিটের মাথায় আইমান ইয়াহিয়ার ক্রস থেকে চমৎকার হেডে গোল করেন জোয়াও ফেলিক্স।

রিয়াদ: চল্লিশ পেরিয়েছে। কিন্তু এখনও ফিটনেসের নিরিখে অনেক তরুণ ফুটবলারকে টেক্কা দিতে পারেন অনায়াসে। সম্প্রতি কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি মাঠে আল হাজমের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে আল নাসের। সেই ম্য়াচেই গোল করে নিজের কেরিয়ারের ৯৫০ তম গোল পূরণ করে ফেললেন সি আর সেভেন। রোনাল্ডো মতোই গোল পেলেন জোয়াও ফেলিক্স। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিলেন ক্রিশ্চিয়ানো ও তাঁর দল। খেলার ২৫ মিনিটের মাথায় আইমান ইয়াহিয়ার ক্রস থেকে চমৎকার হেডে গোল করেন জোয়াও ফেলিক্সপ্রথমার্ধে আর কোনও দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোল আসে রোনাল্ডোর থেকে। তবে তার জন্য়ও অপেক্ষা করতে হয় ৮৮ মিনিট পর্যন্ত।

আল নাসেরের জার্সিতে চলতি মরশুমে এই নিয়ে ষষ্ঠ গোল করে ফেললেন রোনাল্ডো। টানা চার ম্য়াচে গোল করলেন। ৮৮ মিনিটে করা গোলটি ছিল তাঁর কেরিয়ারের ৯৫০ তম গোল। আর ৫০ গোল করলেই হাজার ছুঁয়ে ফেলবেন। তার পরেই কি থামবেন? কিন্তু রোনাল্ডোর মাথায় অন্য কিছু চলছে। তিনি বলছেন, ''আমি আরও কিছু বছর খেলাটা চালিয়ে যেতে চাই। সত্যি বলতে খুব বেশিদিন নয়। কিন্তু আমি দলের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। অনেক তরুণ প্লেয়ারদের থেকেই অনেক কিছু শিখতে পারছি। আমার পরিবার বারবার বলছে যে আমার এবার থামা উচিৎ। তাঁরা বলছে যে আমি সবকিছুই অর্জন করেছি, তাহলে কেন ১০০০ গোলের পেছনে ছুটছি। কিন্তু আমি অন্যভাবে ভাবতে চাই। আমি চাই দেশের জার্সিতে ও ক্লাবের হয়ে আমি যেন আরও কিছু দিতে পারি।'' বিশ্ব ফুটবলের অন্য়তম মহাতারকা আরও বলেন, ''আমি জানি আমার কেরিয়ারে আর বেশিদিন নেই। কিন্তু যে কটা দিন খেলতে পারি, নিজের খেলাটা শুধু উপভোগ করে যেতে চাই।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by نادي النصر السعودي (@alnassr)

 

কিছুদিন আগেই রোনাল্ডোর ভারতে আসার খবর চাউর হয়েছিল। এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে আল নাসের। তবে রোনাল্ডো না কি সেই ম্য়াচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্রাম নিতে চাইছেন তিনি। তাই তিনি আসবেন না ভারতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget