এক্সপ্লোর

ISL: আরও একটা আইএসএল খেতাব জয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে দল, কী বলছেন কামিংস, সাহাল, শুভাশিসরা?

ISL 2024: রবিবার দেড় মাস পর মাঠে নেমে বাড়তি সময়ে গোল করে যিনি দলকে ফাইনালে উঠতে সাহায্য করেন, সেই সহাল আব্দুল সামাদ তাঁর গোলটি উৎসর্গ করেন তাঁর স্ত্রী-কে।

কলকাতা: রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেমিফাইনালের দ্বিতীয় লেগে জেসন কামিংস ও সহাল আব্দুল সামাদের গোলে জিতে ফাইনালের টিকিট জিতে নেয় গতবারের কাপ চ্যাম্পিয়নরা। বেঙ্গালুরু এফসি-র পর এই প্রথম কোনও দল পরপর দু’বার ফাইনালে উঠল। বেঙ্গালুরু ২০১৭-১৮ ও ২০১৮-১৯ মরশুমে ফাইনালে উঠেছিল। প্রথমবার তারা চেন্নাইন এফসি-র কাছে হেরে গেলেও পরের বার জিতে চ্যাম্পিয়ন হয়। কিন্তু মোহনবাগানের সামনে পরপর দু’বার কাপ জিতে অনন্য নজির গড়ার সুযোগ।

এই নিয়ে আইএসএলের চারটি মরশুমের মধ্যে তিনটিতেই ফাইনালে উঠল মোহনবাগান। প্রথমবারই আন্তোনিও লোপেজ হাবাসের প্রশিক্ষণে ফাইনালে উঠে মুম্বই সিটি এফসি-র কাছে হেরে যায় তারা। কিন্তু গত মরশুমে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে কাপ জিতে নেয় কলকাতার ঐতিহ্যবাহী দল। এ বার ফের কাপ জয়ের সুযোগ তাদের সামনে। এই সাফল্য নিয়ে আশাবাদী তো বটেই আত্মবিশ্বাসীও সবুজ-মেরুন শিবিরের ফুটবলাররা।

রবিবারের ম্যাচের প্রথম গোলদাতা জেসন কামিংস indiansuperleague.com কে বলেন, ''আমাদের বিশ্বাস, আমরা আইএসএল কাপ জিততে পারি। আমাদের এই মরশুমটা ভাল যাচ্ছে। ত্রিমুকুট জয়ের জন্য অবশ্যই চেষ্টা করব। শিবিরের প্রত্যেকের আত্মবিশ্বাস তুঙ্গে। আমাদের অনুশীলনে ফিরতে হবে, ফাইনালের জন্য প্রস্তুত হতে হবে এবং নিজেদের উজাড় করে দিতে হবে।''

রবিবার দেড় মাস পর মাঠে নেমে বাড়তি সময়ে গোল করে যিনি দলকে ফাইনালে উঠতে সাহায্য করেন, সেই সহাল আব্দুল সামাদ তাঁর গোলটি উৎসর্গ করেন তাঁর স্ত্রী-কে। বলেন, ''আজকের গোলটা আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই। অনেক দিন পরে মাঠে ফিরলাম। এত দিন ধরে সমানে ও আমার পাশে ছিল। ওকে ধন্যবাদ। গোল করতে পারলে যে কোনও ফুটবলারই আত্মবিশ্বাস পায়। বিশেষ করে আমার মতো ফুটবলার। মাঠে ফিরে এ ভাবে দলকে সাহায্য করতে পেরে খুব ভাল লাগছে।''

আইএসএলের প্লে অফে সহালের এটি দ্বিতীয় গোল। প্রথমটি করেছিলেন ২০২২-এর মার্চে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে, যখন তিনি কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলতেন। সমর্থকদের প্রশংসা শোনা যায় তাঁর মুখেও। বলেন, ''এই জয়টা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে। সমর্থকেরা অবিশ্বাস্য সমর্থন করেছে। প্রথম মিনিট থেকে ওরা আমাদের পাশে ছিল। তার প্রতিদানে এর চেয়ে ভাল উপহার আর কীই বা হতে পারে? আর একটা ম্যাচ বাকি এবং এটাই সবচেয়ে কঠিন হতে চলেছে। জানি না বিপক্ষে কারা থাকবে। তবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার জন্য তৈরি।''

দলের সবচেয়ে নির্ভরযোগ্য স্ট্রাইকার ও প্লেমেকার দিমিত্রিয়স পেত্রাতস বলছেন, ''ট্রফিটা আমাদের চাই। এর জন্যই তো এত লড়াই করছি। আজ ওডিশাকে হারিয়েছি। আর একটা ম্যাচ বাকি। রিকভারির পর আমাদের ফোকাস একটা জিনিসেই থাকবে, পরের ম্যাচে জেতা।''

সেমিফাইনালের প্রথম লেগে হেরে যাওয়ার পরেও দ্বিতীয় লেগে যে ভাবে ঘুরে দাঁড়াল মোহনবাগান এসজি, সে জন্য গর্বিত তাদের অধিনায়ক শুভাশিস বোস। বলেন, ''এই ঘুরে দাঁড়ানোটা দুর্দান্ত হয়েছে আমাদের। কঠিন সময়ে মোহনবাগান সব সময়ই ঘুরে দাঁড়ায়। সতীর্থদের ধন্যবাদ। এ বার ফাইনালে জিততে হবে আমাদের। খুব চেষ্টা করব। ভুবনেশ্বরে আগের ম্যাচের পরও বলেছিলাম আমাদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে এবং আমরা তা করে দেখিয়েছি। অধিনায়ক হিসেবে এই দলের জন্য আমি গর্বিত।''                                                                           তথ্য সংগ্রহ: আইএসএল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget