এক্সপ্লোর

Lionel Messi Hattrick: ক্লাব ফুটবলে ফের হ্যাটট্রিক মেসির, সকার লিগে জেতালেন ইন্টার মিয়ামিকে

Lionel Messi: মেসি একাই তিনটি গোল করেন। ২ গোল করেন সুয়ারেজ। সবচেয়ে আশ্চর্যের প্রথমে ০-২ গোলে পিছিয়ে পড়ার পরও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল ইন্টার মিয়ামি।

নিউ ইয়র্ক: জাতীয় দলের জার্সিতে কিছুদিন আগেই বলিভিয়ার বিরুদ্ধে ম্য়াচে হ্যাটট্রিক করেছিলেন। এবার ক্লাব ফুটবলেও হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি (Lionel Messi)। মেজর সকার লিগে নিউ ইংল্যান্ডকে ৬-২ গোলে হারিয়ে দিল আমেরিকার ক্লাবটি। সেখানে হ্যাটট্রিক করলেন মেসি। ২ গোল করেন সুয়ারেজ। সবচেয়ে আশ্চর্যের প্রথমে ০-২ গোলে পিছিয়ে পড়ার পরও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল ইন্টার মিয়ামি (Inter Miami FC)।

মেজর সকার লিগে এই জয়ের সঙ্গে সঙ্গেই ইন্টার মিয়ামি এক নজিরও গড়ল। তাঁর এই মুহূর্তে সর্বোচ্চ পয়েন্টে ঝুলিতে পুরে নিল টুর্নামেন্টের ইতিহাসে। এতদিন যে রেকর্ড ছিল নিউ ইংল্যান্ডের দখলেই। ২০২১ সালে এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট ঝুলিতে পুরতে পেরেছিল তারা। এবার মেসিদের ঝুলিতে এখন ৭৪ পয়েন্ট। মেসিকে প্রথমার্ধে মাঠে নামাননি মিয়ামি কোচ মার্টিনো। এদিন খেলার শুরু থেকেই নিউ ইংল্যান্ডের প্লেয়াররাই দাপট দেখাচ্ছিলেন। বল পজিশনেও অনেক বেশি ছিল তাদের পক্ষে। খেলার ২ মিনিটের মাথায় গোল করেন নিউ ইংল্যান্ডের লুকা লাঙ্গোনি। এরপর খেলায় দুটো দলই আক্রমণ প্রতি আক্রমণ করতে থাকে। ঠিক সেই সময়ই ৩৪ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে নিউ ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় গোলটি করেন ডিলান বোরেরো। ইন্টার মিয়ামি তবে দ্রুত এই দু গোল শোধ করে দিয়েছিল। তার মূলে লুইস সুয়ারেজ। উরুগুয়ের কিংবদন্তি ফুটবলার প্রথমার্ধের বাঁশি বাজার আগে প্রথমে ৪০ ও পরে ৪৩ মিনিটের মাথায় পরপর দুটো গোল করে খেলায় ফিরিয়ে আনেন মিয়ামিকে। প্রথমার্ধের খেলা শেষ হয়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Inter Miami CF (@intermiamicf)

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটের মাথায় মাঠে নামেন মেসি। খেলায় ঝাঁঝ আরও বাড়িয়ে দেয় আমেরিকার ক্লাবটি। নিউ ইংল্যান্ডের ফুটবলাররা মেসিকে মিডফিল্ডে সামলাতেই হিমশিম খাচ্ছিলেন। খেলার ৫৮ মিনিটের মাথায় মিয়ামির হয়ে তৃতীয় গোলটি করেন বেঞ্চামিন ক্রিমাশ্চি। এরপর বাকি সময়টা শুধুই মেসির দাপট চলল। খেলার ৭৮, ৮১ ও ৮৯ মিনিটের মাথায় টানা তিনটি গোল করলেন আর্জেন্তাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক। এরমধ্যে নিজের প্রথম ও শেষ গোলের ক্ষেত্রে সাহায্য পেয়েছিলেন সুয়ারেজ। দ্বিতীয় গোলের সময় অ্যাসিসস্ট করেন জর্ডি আলবা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget