এক্সপ্লোর

Lionel Messi: ভানতারায় রাত কাটিয়ে আজই ভারত ছাড়লেন লিওনেল মেসিসহ সুয়ারেজরা

G.O.A.T India Tour: চার দিনে পাঁচ শহর ঘুরে অবশেষে দেশ ছাড়লেন লিওনেল মেসি।

নয়াদিল্লি: লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফর কালই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তবে কুয়াশার ফলে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরেই রাজধানী নয়াদিল্লিতে নেমেছিলেন তিনি। সেখান থেকেই দেশে ফিরে যাওয়ার কথা থাকলেও শেষমেশ তা হয়নি। তবে নিজের সূচি বদলে কাল জামনগরে পৌঁছে গিয়েছিলেন মেসি। আজ সেখান থেকেই রওনা দিলেন বিশ্বজয়ী অধিনায়ক।

নয়াদিল্লিতে থেকে দেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা থাকলেও মেসিসহ রদ্রিগো দি পল এবং লুইস সুয়ারেজকে জামনগরে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র ভানতারায় আমন্ত্রণ জানানো হয়। নয়াদিল্লি থেকে সেখানেই কাল উড়ে গিয়েছিলেন তাঁরা। রাতে অনন্ত আম্বানি তাঁদের হোস্ট করেন। সেখানে এক রাত থাকার পর তারপরে অবশেষে আজ বিমানে চেপে রওনা দিলেন আর্জেন্তাইন কিংবদন্তিসহ সুয়ারেজরা।

 

তবে তার আগে গতকাল কিন্তু নয়াদিল্লির অনুষ্ঠানের সময় মেসিকে বেশ হাসিখাসি দেখায়। মতান্তরে ফুটবল বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় প্রশংসায় ভরান ভারতকে। ভারতীয় ফুটবলপ্রেমীদের। তিনদিনে চার শহর ঘুরলেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। কলকাতা থেকে শুরু হয়েছিল যে সফর। তারপর হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি। মেসি জানিয়ে গেলেন, ফের ভারতে আসবেন।

'এই কদিন ভারতে যে ভালবাসা পেলাম, তার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের কাছে দারুণ এবং অনন্য একটা অভিজ্ঞতা ছিল। যদিও খুব ঠাসা সূচি ছিল আর ভীষণ অল্প সময়ে। তবু এত ভালবাসা পাওয়াটা দারুণ ব্যাপার। আমি জানতাম এখানে সকলে আমাকে কত ভালবাসেন। তবে সেটা নিজে এসে উপলব্ধি করাটা অবিশ্বাস্য ছিল,' সোমবার রাজধানী নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে লিওনেল মেসি যখন কথাগুলো বলে যাচ্ছিলেন, অনেকে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না।

এদিন মেসির চোখেমুখে ছিল শিশুসুলভ সারল্য, বিরক্তির কোনও ছাপ ছিল না চেহারায়। মাঠে বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলেন মেসি। তারপর তিনি স্পেনীয় ভাষায় মাঠের জনতাকে বলেন, 'এই কদিন আমাদের জন্য যা করলেন আপনারা, অবিশ্বাস্য। পুরো উন্মাদনা টের পেলাম। এই ভালবাসার জন্য ধন্যবাদ। আমরা অবশ্যই কোনও না কোনওদিন ফের আসব। হয়তো কোনও ম্য়াচ খেলতে বা অন্য কোনও উপলক্ষ্যে। তবে আমি আবার আসবই। সকলকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ।'

 

সেরা শিরোনাম

Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget