এক্সপ্লোর

Lionel Messi: বিশ্বজয়ের পর ইনস্টাগ্রামে পোস্ট, সোশ্যাল মিডিয়ায়ও নজির মেসির

Qatar World Cup: ১৯৮৬ সালে শেষবার আর্জেন্তিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন। এবার তাঁর উত্তরসূরির হাত ধরেও এল বিশ্বকাপ। ট্রফি জয়ের একদিন পর মাঠের বাইরেও এবার নজির গড়লেন লিও।

দোহা: লুসেইল স্টেডিয়ামে ইতিহাস গড়েছে আর্জেন্তিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ (World Cup 2022) জিতেছে নীল সাদা শিবির। সেই জয়ের নায়ক, মধ্যমণি ছিলেন অবশ্যই লিওনেল মেসি (Lionel Messi)। বিশ্বজয়ের স্বপ্নপূরণ হয়েছে। তৃতীয় আর্জেন্তাইন অধিনায়ক হিসেবে বিশ্বজয় করেছেন এলএমটেন। দিয়েগো মারাদোনা ১৯৮৬ সালে শেষবার আর্জেন্তিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন। এবার তাঁর উত্তরসূরির হাত ধরেও এল বিশ্বকাপ। ট্রফি জয়ের একদিন পর মাঠের বাইরেও এবার নজির গড়লেন লিও।

ইনস্টাগ্রামে বিশ্বকাপ জয়ের মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করেছেন মেসি। সোশ্যাল মিডিয়ায় কোনও ক্রীড়াবিদের দেওয়া পোস্টে সবচেয়ে বেশি রি-অ্যাকশন পড়েছে মেসির দেওয়া ইনস্টা পোস্টেই। সোমবার সন্ধে পর্যন্ত ৪৯.৫ মিলিয়ন মানুষ সেই পোস্টটি পছন্দ করেছেন। লিও সেখানে ১০টি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে মেসি লিখেছেন, ''আমরা বিশ্বচ্যাম্পিয়ন। আমি বারবার এই স্বপ্নটাই দেখতাম। কিন্তু ব্যর্থ হতে হয়েচে ভীষণভাবে চেয়েছিলাম এই জিনিসটা। আমার পরিবার, বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ওপরে বিশ্বাস রাখার জন্য। আমরা আবার প্রমাণ করলাম যে আর্জেন্তাইনরা যদি একসঙ্গে লড়াই করে, তবে জয় অবশ্যই সম্ভব।'' 

কী বলছেন অ্যান্তোনেলা?

কেরিয়ারের সবরকম ওঠাপড়ায় পাশে ছিলেন তিনি। সাফল্য, ব্যর্থতায় লিওনেল মেসির (Lionel Messi) সবচেয়ে কাছের সঙ্গী তিনি। অ্যান্তোনেলা রোকুজো (Antonela roccuzzo)। আর্জেন্তাইন ফুটবল সুপারস্টারের ভালবাসার মানুষ। গতকাল ফ্রান্সকে হারিয়ে আর্জেন্তিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। জয়ের মধ্যমণি ছিলেন অবশ্যই লিওনেল মেসি। আর সম্রাটের কেরিয়ারের সবচেয়ে স্বর্ণোজ্জ্বল মুহূর্তে তাঁর সুন্দরী পাশে থাকবেন না, তা কি হয় নাকি। 

ট্রফি জয়ের পর অ্যান্তোনেলা ও সন্তানদের সঙ্গে ট্রফি হাতে ফ্রেমবন্দি হলেন লিওনেল। নিজের ভালবাসার মানুষের সাফল্য়ের দিনে তাঁকে নিয়ে আবগঘন বার্তাও দিলেন অ্য়ান্তোনেলা। তিনি লেখেন, ''বিশ্বচ্য়াম্পিয়ন। আমি জানি না কীভাবে শুরু করা উচিত। ভীষণ গর্ব অনুভব করছি তোমার জন্য লিওনেল মেসি। ধন্য়বাদ আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে কখনও হার মানা উচিত নয়। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়া উচিত। শেষ পর্যন্ত এটা সত্যি হল। তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন। আমি জানি এই মুহূর্তটার সঙ্গী হওয়ার জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করছিলে তুমি। অবশেষে তুমি ও আর্জেন্তিনা বিশ্বচ্যাম্পিয়ন।''

পরের বিশ্বকাপ হয়ত মেসি খেলবেন না, কিন্তু এখনই যে অবসর নিচ্ছেন না তা নিশ্চিত করে দিয়েছেন এলএমটেনও। গতকাল ম্যাচের পর মেসি বলেন, ''নিঃসন্দেহে আমি এটাই চেয়েছিলাম যে বিশ্বকাপ জিতে শেষ করতে। এর থেকে বেশি আর কিই বা পেতে পারি আমি। আমি ফুটবল খুব ভালবাসি। কী করতে পারি আর। দেশের জার্সিতে খেলাটা সবসময় উপভোগ করি। এই দলটার সঙ্গে থাকা সবসময় উপভোগ করি। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কয়েকটি ম্যাচ খেলতে চাই।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget