এক্সপ্লোর

Roberto Mancini: সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি

Italy Football Team: কঠিন পরিস্থিতি থেকে দলকে বের করে আনতে আবারও ইতালির জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হল রবের্তো মানচিনিকে।

এক, দুই নয়, টানা তিনবার বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়ে চরম সংকটে পড়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি (Italy)। এই কঠিন পরিস্থিতি থেকে দলকে বের করে আনতে আবারও ইতালির জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হল রবের্তো মানচিনিকে (Roberto Mancini)। ইতালিয়ান ফুটবল ফেডারেশন (FIGC)-এর সভাপতি জোভান্নি মালাগো এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

একই সঙ্গে লেস্টার সিটির বিখ্যাত প্রাক্তন কোচ ক্লদিও রানিয়েরিকে ইতালির নতুন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। পদত্যাগের ঠিক ১৬ দিন পরই পাওলো মালদিনি সরে দাঁড়ালে রানিয়েরিকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়।

মানচিনির ইতালিতে ফেরা

৬১ বছর বয়সী রবের্তো মানচিনি ২০২১ সালে ইতালিকে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ (ইউরো ২০২০) ট্রফি জিতিয়েছিলেন। তাঁর অধীনে দলটি টানা ৩৭টি ম্যাচে অপরাজিত থাকার বিশ্ব রেকর্ডও গড়েছিল। তবে ২০২৪ বিশ্বকাপের টিকিট না পাওয়ার পর ২০২৩ সালের আগস্টে তিনি হঠাৎ পদত্যাগ করে সৌদি আরবের কোচের দায়িত্ব নেন। ইতালি দল বর্তমানে ফের বিপর্যয়ের মুখে পড়েছে। এই সময় ফের ইতালিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ডাক পড়ল মানচিনির। ৬১ বছর বয়সী মানচিনির অভিজ্ঞতার ওপরই আস্থা রাখল ইতালিয়ান ফুটবল বোর্ডের কর্তৃপক্ষ।

আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে নেশনল লিগে বেলজিয়াম, তুরস্ক ও ফ্রান্সের মুখোমুখি হতে চলেছে ইতালি। এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দিয়েই মানচিনির দ্বিতীয় অধ্যায় শুরু হতে চলেছে। ফুটবল ইতালির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ররের্তো মানচিনির ছবি শেয়ার করে কোচ হিসেবে তাঁর দায়িত্ব নেওয়ার খবর জানানো হয়েছে।

ইতালির কোচ হিসেবে রবের্তো মানচিনির নাম ঘোষণা করতে গিয়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (FIGC)-এর সভাপতি জোভান্নি মালাগো বলেন, 'সময় ফুরিয়ে আসছিল... আমার বিশ্বাস, নানা কারণে রবার্তো মানচিনিই ইতালির নতুন কোচ হওয়ার যোগ্য।'

উল্লেখ্য, এ বারের বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরে তৃতীয় স্থানাধিকারীর পদ মিস করে ফ্রান্স। বিশ্বকাপের পরই দিদিয়ের দেশঁ কোচের পদ ছাড়েন। এরপর ফ্রান্সের সর্বকালের সেরা ফুটবলার জিনেজিন জিদানকে প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি ২০৩০ সালের বিশ্বকাপ অবধি ফ্রান্সের সঙ্গে চুক্তিতে সই করেছেন। পাশাপাশি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর জার্মানির কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান হুলিয়ান নাগেলসম্যান। তাঁর জায়গায় জার্মানির নতুন কোচ হয়েছেন য়ুর্গেন ক্লপ। ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত জার্মান টিমের কোচের দায়িত্ব পেয়েছেন ক্লপ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget