এক্সপ্লোর

Santosh Trophy: সার্ভিসেসকে হারিয়ে ৪৭তম বার সন্তোষ ট্রফির ফাইনালে পৌঁছল রেকর্ড চ্যাম্পিয়ন বাংলা

Santosh Trophy 2024: সেমিফাইনালে বাংলার হয়ে জোড়া গোল করেন রবি হাঁসদা। এছাড়া মনোতোষ মাঝি ও নর হরি শ্রেষ্টা বাংলার হয়ে গোল করেন ।

হায়দরাবাদ: আবারও একবার সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা। বেশ রোমাঞ্চকর এক ম্যাচে সার্ভিসেসকে পরাজিত করে ৪৭তম বার সন্তোষ ট্রফির (Santosh Trophy) ফাইনালে পৌঁছল রেকর্ড চ্যাম্পিয়ন বাংলা। দুই সম্পূর্ণ ভিন্ন অর্ধের এক ম্যাচে প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে থেকে হাসতে হাসতে জয়ের পথে এগোচ্ছিল বাংলা। কিন্তু ২১ মিনেটে দুই গোল হজম করে বাংলার চাপ বাড়ে। কিন্তু শেষমেশ সঞ্জয় সেনের ছেলেরা ৪-২ গোলে সার্ভিসেসকে হারিয়ে দিল। সেমিফাইনালে বাংলার হয়ে জোড়া গোল করেন রবি হাঁসদা (Robi Hansda)। এছাড়া মনোতোষ মাঝি ও নর হরি শ্রেষ্টা বাংলার হয়ে গোল করেন।

ম্যাচে শুরুতেই বাংলা দল নিজেদের আধিপত্য বিস্তার করে। মাত্র ১৬ মিনিটে মনোতোষ মাঝি গোল করে বাংলাকে এগিয়ে দেন। সঞ্জয় সেনের দলের মজবুত রক্ষণে সার্ভিসেস দলে ফরোয়ার্ডরা প্রথমার্ধে তেমন কোনও প্রভাবই ফেলতে পারেননি। অপরদিকে বাংলার একের পর এক ঝাঁঝাল আক্রমণে তাঁদের রক্ষণও চাপে পড়ে। শেষমেশ প্রথামর্ধ শেষ হওয়ার আগেই বাংলা স্টপেজ টাইমে জোড়া গোল করে। স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে রবি ও চতুর্থ মিনিটে নর হরি গোল করে বাংলাকে ৩-০ লিড এনে দেয়।

 

 

তবে দ্বিতীয়ার্ধে সাত বারের চ্যাম্পিয়ন সার্ভিসেসের ম্যাচে ফেরার আশা জাগে। পরিকল্পনায় সার্ভিসেস কোচের হালকা বদল ও বাংলা দলের একাগ্রতার সামান্য ত্রুটিই সম্ভবত প্রতিপক্ষকে ম্যাচে ফিরে আসার সুযোগ দেয়। ৫৩ মিনিটে পরিবর্ত হিসাবে নামা বিকাশ থাপা সার্ভিসেসের হয়ে প্রথম গোলটি করেন। ৭৪ মিনিটে জোয়েল আমেদ মজুমদারের আত্মঘাতী গোলে হাড্ডাহাড্ডি শেষ কয়েক মিনিটে পটভূমি তৈর হয়। তবে সার্ভিসেসের প্রবল চাপের মুখে কোনওক্রমে দাঁতে দাঁত চেপে লড়াই করে যায় বাংলা।

শেষমেশ দলের চাপ কমান সেই রবি হাঁসদাই। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলসংগ্রাহক দ্বিতীয়ার্ধে স্টেপজ টাইমের ষষ্ঠ মিনিটে নিজের ১১তম গোলটি করেন। উচ্ছ্বাসে ভাসে গোটা বাংলা ডাগ আউট। ম্যাচের সেরাও হন তিনিই। এবার দেখার ফাইনালে তিনি নিজের অনবদ্য় ফর্ম বজায় রেখে বাংলাকে ৩৩তম বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করতে পারেন কি না।    

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: অধরা রয়ে গেল জয়ের হ্যাটট্রিক, ৯০ মিনিটে গোল হজম করে হায়দরাবাদের বিরুদ্ধে ড্র ইস্টবেঙ্গলের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Mohun Bagan Supergiants: মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
FIFA World Cup: বিতর্কে তোলপাড় হওয়ার পরই বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ফিফা, বিবৃতি দিয়ে কী ঘোষণা করল?
বিতর্কে তোলপাড় হওয়ার পরই বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ফিফা, বিবৃতি দিয়ে কী ঘোষণা করল?
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget