এক্সপ্লোর

ফোরলান হয়তো কলকাতার জার্সিতে

সব কিছু ঠিকঠাক চললে আটলেটিকো দে কলকাতার জার্সি পরে আইএসএল-থ্রি-তে খেলতে পারেন উরুগুয়ের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার দিয়েগো ফোরলান। গত মরসুমে সই করেও চোট  নিয়ে গ্যালারিতেই বসে ছিলেন হেলডার পস্টিগা। তাঁর নামও রয়েছে এটিকের মার্কি ফুটবলারের তালিকায়। আরও কয়েকজন ফুটবলারের সঙ্গে  কথাবার্তা চালাচ্ছেন কলকাতার কর্তারা। কিন্তু মার্কি হওয়ার দৌড়ে সবার চেয়ে নাকি এগিয়ে ছ’বছর আগে কলকাতায় ঘুরে যাওয়া বিশ্বখ্যাত স্ট্রাইকার-ই। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কিছু দিন পরেই ফোরলান শহরে এসেছিলেন একটি চ্যানেল উদ্বোধন করতে। দু’একটা বল মারলেও মাঠে নেমে সে বার খেলেননি। এ বার এলে অবশ্য ফোরলানের সেই সব বিখ্যাত গোল দেখা যেতে পারে। তাঁকে মার্কি ফুটবলার হিসাবেই নেওয়ার চেষ্টা চলছে। কলকাতা কর্তাদের সাহায্য করছে আটলেটিকো মাদ্রিদ। যে ক্লাবে টানা চার বছর ১৩৪ ম্যাচ খেলেছেন ফোরলান। ২০১০ বিশ্বকাপের সোনার বল জয়ী ফোরলানের সঙ্গে কলকাতার কর্তাদের কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে বলে খবর। উরুগুয়ে তারকার এজেন্টের দাবি সত্যি হলে আশি শতাংশ কথাবার্তা শেষ হয়েছে। গত দু’মরসুম মার্কি ফুটবলার নিয়ে বিরক্ত এটিকে কর্তারা এ বার চাইছেন ক্লাব ফুটবলের  মধ্যে থাকা এক জনকে মার্কি হিসাবে পেতে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও, ফোরলান এখনও ক্লাব ফুটবল খেলছেন। সে জন্যই ফোরলান তাঁদের প্রথম পছন্দ। গত বছরই উরুগুয়ের নামী ক্লাব পেনারোলে সই করেছেন ১১২ আন্তর্জাতিক ম্যাচে খেলে ৩৬ গোল করা ফোরলান। এটিকে কর্তারা মুখে কুলুপ এঁটেছেন। তবে জানা গিয়েছে আন্তোনিও হাবাস হাতছাড়া হওয়ার পর বিপণনের জন্য ফোরলানকে পেতে কলকাতা মরিয়া।    

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Embed widget