এক্সপ্লোর

Carl Hooper: ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্বে কার্ল হুপার

Carl Hooper Update: ৫৬ বছরের এই প্রাক্তন ক্রিকেটারের কোচিং স্টাফ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকারের সহকারী কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন হুপার।

বার্বাডোজ: নতুন দায়িত্বে কার্ল হুপার। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) প্রাক্তন অধিনায়ককে এবার দলের সহকারী কোচের (Assistant Coach) ভূমিকায় দেখা যাবে। আইসিসি মেন্স ওয়ান ডে বিশ্বকাপের (ICC Mens ODI World Cup) যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে নামবে ক্যারিবিয়ান শিবির। সেখানেই জাতীয় দলের সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে এই ডানহাতি প্রাক্তন ক্রিকেটারকে। দেশের জার্সিতে ২০০৩ বিশ্বকাপে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন হুপার। ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে মোট ৩২৯টি ম্যাচ খেলেছেন হুপার। মোট ১০, ৫০০ রান ঝুলিতে পুরেছেন তিনি। 

৫৬ বছরের এই প্রাক্তন ক্রিকেটারের কোচিং স্টাফ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকারের সহকারী কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন হুপার। দায়িত্ব পাওয়ার পর এক সাক্ষাৎকারে হুপার জানিয়েছেন, ''আমি বিশ্বাস করি যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আমি আশাবাদী নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারব। নিজের দক্ষতা সম্পর্কে আমি ওয়াকিবহাল। নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।''

সংযুক্ত আরব আমিরাশাহির বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৪ জুন থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। 

ধোনির অস্ত্রোপচার

জল্পনার অবসান। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) হাঁটুর সফল অস্ত্রোপচার হল। চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) কাশী বিশ্বনাথন সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। তিনি সুস্থ আছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের অন্যতম, চিকিৎসক দীনশ পার্ডিওয়ালা ধোনির হাঁটুতে অস্ত্রোপচার করেছেন। তিনিই ঋষভ পন্থের হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন। আপাতত সেরে ওঠার পথে পন্থ।

বিশ্বনাথন বলেছেন, 'হ্যাঁ, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। সকালেই অস্ত্রোপচার হয়েছে। ও ভাল আছে। আমি বিস্তারিত জানি না। কী ধরনের অস্ত্রোপচার হয়েছে বা অন্যান্য বিশদ বিবরণ এখনও পাইনি।'

জানা গিয়েছে, কী হোল সার্জারি (মাইক্রোসার্জারি) করে ধোনিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আথ্রোস্কোপিক রিপেয়ারের জন্য অস্ত্রোপচার করা হয়েছে বলেও জানা গিয়েছে।

চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত একজন সংবাদসংস্থাকে বলেছেন, 'ওকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে আর ধোনি রাঁচিতে ফিরে গিয়েছে। ওর রিহ্যাবিলিটেশন শুরু হওয়ার আগে বাড়িতে কয়েকদিন বিশ্রাম নেবে। পরের আইপিএলের আগে ও সেরে ওঠার যথেষ্ট সময় পাবে।'

সেরা শিরোনাম

Indian Cricket Team: বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
PM Modi: 'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
Jasprit Bumrah: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget