এক্সপ্লোর

মহিলা ফুটবল দলে যৌন নিগ্রহ, বিস্ফোরক অভিযোগ প্রাক্তন অধিনায়ক সোনা চৌধুরীর

বারাণসী: ভারতীয় মহিলা ফুটবল দলের সদস্যদের ওপর যৌন নির্যাতন নিয়ে বিস্ফোরক দাবি প্রাক্তন অধিনায়ক সোনা চৌধুরীর। নিজের বই ‘গেম ইন গেম’-এ এই শারীরিক নিগ্রহের কাহিনী তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট, কোচ এবং সচিব কীভাবে দলের মহিলা ফুটবলারদের ওপর কীভাবে নির্যাতন করতেন। সম্প্রতি বারাণসীতে সোনার লেখা ওই বই প্রকাশিত হয়েছে। তিনি যখন জাতীয় পর্যায়ে খেলতেন তখন দলের ফুটবলারদের সঙ্গে যে লজ্জাজনক ঘটনাগুলি ঘটেছে তা জানিয়েছেন সোনা। নিজের বইতে বিভিন্ন জায়গায় একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন এই প্রাক্তন ফুটবলার। বইয়ের প্রধান চরিত্র মানবী সিংহ (কাল্পনিক) কীভাবে দলের পুরুষ কোচিং স্টাফের হাতে বারংবার লাঞ্ছনার শিকার হয়েছেন, তার খতিয়ান তুলে ধরেছেন সোনা। এক অনাথ আশ্রমে পালিত হয়ে মানবীর ফুটবলার হয়ে ওঠার কাহিনী এবং যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেওয়ার যন্ত্রণার কথা বর্ণিত রয়েছে সোনর বইতে। তিনি জানিয়েছেন, সামাজিক লোকলজ্জার কথা ভেবে তিন সব নাম পরিবর্তন করে দিয়েছেন। তাঁর অভিযোগ, দলে জায়গা করে দেওয়ার জন্য ম্যানেজমেন্ট স্টাফরা তাদের প্রস্তাব মানতে বাধ্য করাত মহিলা ফুটবলারদের। তাঁর আরও দাবি, শারীরিক নির্যাতন থেকে বাঁচতে ফুটবলাররা নিজেদের সমকামী বলে পরিচয় দিত। জাতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়কের দাবি, জাতীয় বা রাজ্য, সর্বস্তরেই নির্যাতনের শিকার হতে হত ফুটবলারদের। এমনকী, কোনও কোনও ম্যানেজার ট্যুরে দুজন করে মহিলাকে নিয়ে যেতেন, যাঁরা কোনও অফিসিয়াল নয়। সোনার দাবি, বিদেশ সফরের সময় কোচ ও অন্যান্য স্টাফদের বিছানা ফুটবলারদের রুমেই করা হত। কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও এর সুরাহা হয়নি বলেও অভিযোগ সোনার। শুধু যৌন হেনস্থাই নয়, মহিলা ফুটবলারদের ন্যূনতম খাবারের দিকেও নজর দেওয়া হত না বলেও অভিযোগ তুলেছেন সোনা। বলেছেন, ট্যুরে ফুটবলারদের যেখানে অখাদ্য খাবার দেওয়া হত, সেখানে কোচিং স্টাফ ও আধিকারিকদের ভাল খাবার দেওয়া হত। ১৯৯৮-এর এশিয়া কাপে হাঁটু ও কোমরে চোট পেয়ে ফুটবল কেরিয়ার শেষ হয়ে যায় সোনার। অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়ে ওঠার পর অবসর ঘোষণা করেন তিনি। বারাণসীতে স্থায়ীভাবে থাকতে শুরু করেন। সোনার অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। সোনার এই  চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, সোনা যদি লিখিত অভিযোগ জানান তা হলে সরকার তদন্ত করতে প্রস্তুত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget