এক্সপ্লোর

প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র

তাঁর আমলেই মোহনবাগানে বিদেশি ফুটবলারদের খেলা শুরু। বহুজাতিক সংস্থাকে ক্লাবের স্পনসর হিসেবে আনার ক্ষেত্রেও অঞ্জন মিত্রর অবদান যথেষ্ট। তাঁর প্রয়াণে ময়দানে শোকের ছায়া।

কলকাতা: প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র৷ ফুসফুসে সংক্রমণ হওয়ায় প্রায় এক সপ্তাহ ধরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার রাত ৩.১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন৷ তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর৷ দীর্ঘ ২৩ বছর ধরে মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন তিনি৷ ১৯৯৫ সালে মোহনবাগান ক্লাবের প্রশাসনে আসেন। অর্থ সচিব হিসেবে তাঁর ফুটবল প্রশাকের কেরিয়ার শুরু৷ এরপর ২০১৮ সালে সচিব পদ থেকেই মোহনবাগান ক্লাবের প্রশাসক হিসেবে বিদায় নেন তিনি। ক্লাবের উন্নয়ন, আধুনিকীকরণের কাজে অঞ্জন মিত্রর ভূমিকা ছিল উল্লেখযোগ্য৷ আজ, শুক্রবার সকালে অঞ্জন মিত্রের দেহ নিয়ে যাওয়া হচ্ছে ট্যাংরায় তাঁর বাসভবনে। সেখানে সকাল ১১টা পর্যন্ত থাকবে মরদেহ। এরপর নিয়ে যাওয়া হবে মোহনবাগান ক্লাব তাঁবুতে। বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত সেখানে শায়িত থাকবে প্রাক্তন সচিবের মরদেহ। এরপর কেওড়াতলা শ্মশানে হবে শেষকৃত্য। ফুটবল অন্ত প্রাণ অঞ্জন মিত্র ক্লাব প্রশাসনে থাকাকালীন একাধিকবার আই লিগ সহ দেশের সেরা ফুটবল টুর্নামেন্ট জেতে মোহনবাগান ক্লাব। প্রায় তিন দশকের কাছাকাছি জড়িত ছিলেন মোহনবাগানের ক্লাবের সঙ্গে। ২৩ বছর ধরে ছিলেন সচিব পদে। তাঁর আমলেই মোহনবাগানে বিদেশি ফুটবলারদের খেলা শুরু। বহুজাতিক সংস্থাকে ক্লাবের স্পনসর হিসেবে আনার ক্ষেত্রেও অঞ্জন মিত্রর অবদান যথেষ্ট। তাঁর প্রয়াণে ময়দানে শোকের ছায়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget