এক্সপ্লোর

সৌরভের দৌলতেই ভারতীয় দলে লৌহ-কাঠিন্য মনোভাব এসেছিল: সঙ্গকারা

কৃষ্ণমাচারি শ্রীকান্ত জানান, তিনি মনে করেন বিদেশের কঠিন পরিস্থিতিতে টেস্ট জয়ের সংখ্য়ার বিচারে অধিনায়কত্বের দাঁড়িপাল্লায় ধোনির তুলনায় অনেকটা এগিয়ে সৌরভ...

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলে প্রচুর আত্মবিশ্বাস ও সাহস আমদানি করতে সক্ষম হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনটাই মনে করেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারা। তাঁর মতে, ভারতের ভূতপূর্ব অধিনায়কের সবচেয়ে বড় অবদান হল বিদেশের মাটিতে ভারত সেই সময় একাধিক টেস্ট জিতেছে।

সম্প্রতি, একটি চ্যাট শো-তে অংশ নিয়েছিলেন সঙ্গকারা। সেখানে বিদেশে মাটিতে টেস্ট ম্যাচের নিরিখে সৌরভ ও মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্ব রেকর্ড নিয়ে আলোচনা করছিলেন তিনি। সঙ্গে ছিলেন গৌতম গম্ভীর, গ্রেম স্মিথ ও কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

সঙ্গকারার মতে, দেশের চেনা মাটি নয়, বিদেশের অচেনা, কঠিন পরিবেশে পারফরম্যান্সের ভিত্তিতেই একটা দলকে বিচার করা হয়। আর সেটাই ভারতীয় ক্রিকেটে সৌরভের সবচেয়ে বড় অবদান। তিনি বলেন, ভারতীয় দলের মধ্যে একটা লৌহ চরিত্র, আত্মবিশ্বাস ও কঠিন স্বভাব আনতে সৌরভের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি যোগ করেন, ঘরের মাঠে জেতা ভুলে যান। আমার মনে হয়, সব দলই ঘরের মাঠে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু, আসল পরীক্ষা হল বিদেশে গিয়ে বিশ্বেপ্রতিকূল পরিস্থিতির মুখে বিশ্বের  সেরা দলের মোকাবিলা করা। সেখানে দলের মধ্যে তেজ, আগুন ও জয়ের খিদে এবং সর্বোপরি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস-- এগুলি ভীষণই গুরুত্বপূর্ণ। এখানেই দাদা ভারতীয় ক্রিকেটে তফাৎ গড়ে দিয়েছিল।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথও জানান, ভারতীয় দলে কাঠিন্য আমদানি করেছিলেন সৌরভ, যেটা আগে দলে ছিল না। বলেন, সৌরভের আমলে ভারতীয় দলের দৃষ্টিভঙ্গি ও মনোভাব পাল্টে গিয়েছিল। একটা আত্মবিশ্বাস ছিল। মাঠে সৌরভ আগুনে-চরিত্র ছিল। ভারতীয় ক্রিকেটের ও একটা স্তম্ভ ছিল।

আলোচনা সভায় উপস্থিত আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তও মনে করেন, বিদেশের কঠিন পরিস্থিতিতে টেস্ট জয়ের সংখ্য়ার বিচারে অধিনায়কত্বের দাঁড়িপাল্লায় ধোনির তুলনায় অনেকটা এগিয়ে সৌরভ। তিনি বলেন, দাদার মধ্যে একটা ইতিবাচক পদ্ধতির ছাপ ছিল। ও হয়ত সিরিজ জেতেনি। কিন্তু, প্রভাবটা লক্ষ্যণীয় ছিল। ওর নেতৃত্ব দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানে টেস্ট জিতেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget