এক্সপ্লোর

ICC U19 WC Sqaud 2022: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার রবি

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U 19 World Cup) জন্য ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা করা হল। ১৭ জনের দলে সুযোগ পেয়েছেন বাংলার এক ক্রিকেটার। তিনি, রবি কুমার, বাঁহাতি পেসার।

কলকাতা: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U 19 World Cup) জন্য ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা করা হল। ১৭ জনের দলে সুযোগ পেয়েছেন বাংলার এক ক্রিকেটার। তিনি, রবি কুমার, বাঁহাতি পেসার।

বিশ্বকাপের দলে রয়েছেন বাংলার আরও এক ক্রিকেটার। তিনি, অমৃত রাজ উপাধ্যায়। তবে বাঁহাতি স্পিনার অমৃত মূল দলে জায়গা পাননি। তাঁকে বিকল্প (স্ট্যান্ড বাই) হিসাবে রাখা হয়েছে। তিনি ছাড়াও স্ট্যান্ড বাই হিসাবে আছেন ঋষিত রেড্ডি, উদয় সাহারণ, অংশ গোসাই ও পিএম সিংহ রাঠৌর।

বাঁ-হাতি স্পিনার অমৃতরাজ ও মিডিয়াম পেসার রবি সম্প্রতি কলকাতায় আয়োজিত তিন দলের টুর্নামেন্টে নজর কাড়েন। সেই সুবাদেই তাঁরা ঢুকে পড়েন এশিয়া কাপের স্কোয়াডে। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ খেলতে রবিবার রাতেই সংযুক্ত আরব আমিরশাহি রওনা হয়ে যাচ্ছে ভারতীয় দল।

আগামী বছর ১৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন দিল্লির ব্যাটার ইয়াস ধুল। বিশ্বকাপে মোট চারটি গ্রুপ আছে। 'বি' গ্রুপে আছে ভারত। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার লিগে উঠবে। এক নজরে দেখে নিন, গ্রুপ লিগে ভারতের সূচি -

১) ১৫ জানুয়ারি, ২০২২: বনাম দক্ষিণ আফ্রিকা, গায়ানা। সকাল ৭ টা ৩০ মিনিট (ভারতীয় সময়)। 

২) ১৯ জানুয়ারি, ২০২২: বনাম আয়ারল্যান্ড, ত্রিনিদাদ অ্যান্ড ট্যোবাগো। সকাল ৭ টা ৩০ মিনিট (ভারতীয় সময়)। 

৩) ২২ জানুয়ারি, ২০২২: বনাম উগান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড ট্যোবাগো। সকাল ৭ টা ৩০ মিনিট (ভারতীয় সময়)।

পুরো দল: যশ ধুল (অধিনায়ক), হরনুর সিংহ, অঙ্গকৃশ রঘুবংশী, এস কে রশিদ (সহ-অধিনায়ক), নিশান্ত সিন্ধু, সিদ্ধার্থ যাদব, আনিশ্বর গৌতম, দীনেশ বানা (উইকেটকিপার), আরাধ্য যাদব (উইকেটকিপার), রাজ অঙ্গদ বাওয়া, মানব পরখ, কৌশল তাম্বে, আর এস হানগার্গেকর, বাসু বৎস, ভিকি অস্তওয়াল, রবি কুমার ও গর্ভ সঙ্গওয়ান।

সেরা শিরোনাম

East Bengal vs Mohun Bagan: এডমান্ডের হ্যাটট্রিক, ডুরান্ড ফাইনালে প্রথমার্ধ শেষেই মোহনবাগানের বিপক্ষে ৪-১ এগিয়ে ইস্টবেঙ্গল
এডমান্ডের হ্যাটট্রিক, ডুরান্ড ফাইনালে প্রথমার্ধ শেষেই মোহনবাগানের বিপক্ষে ৪-১ এগিয়ে ইস্টবেঙ্গল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget