এক্সপ্লোর

Anju Tamang: ভারতে মহিলা ফুটবলের উন্নয়নে উদ্যোগ, অঞ্জু তামাঙ্গের পাশে এফপিএআই

FPAI: ভারতীয় মহিলা ফুটবল দলের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য় অঞ্জু। ৩ বছরেরও বেশি সময় ধরে তিনি জাতীয় দলে খেলছেন। দুটি সাফ চ্যাম্পিয়নশিপ এবং AFC মহিলা এশিয়ান কাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন অঞ্জু।

কলকাতা: প্রতিভাবান মহিলা ফুটবলার অঞ্জু তামাঙ্গের (Anju Tamang) পাশে দাঁড়াল ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা এফপিএআই (FPAI)। অঞ্জুর কিট স্পনসর করল এফপিএআই।

ভারতীয় মহিলা ফুটবল দলের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য় অঞ্জু। ৩ বছরেরও বেশি সময় ধরে তিনি জাতীয় দলে খেলছেন। দুটি সাফ চ্যাম্পিয়নশিপ এবং AFC মহিলা এশিয়ান কাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন অঞ্জু। প্রতিভাবান এই খেলোয়াড়কেই এবার স্পনসর করল ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা FPAI।

স্পনসরশিপ নিয়ে উচ্ছ্বসিত অঞ্জু। তিনি বলেছেন, “আধুনিক বিশ্বে পেশাদার ক্রীড়াবিদদের জন্য যে কোনও ধরনের স্পনসরশিপ সব সময়ই ইতিবাচক। আমরা সকলেই জানি যে, ভারতে মহিলাদের ফুটবল কাঠামো এখনও খুব বেশি পেশাদার নয় এবং দেশের অন্যান্য পেশাদার ক্রীড়াবিদদের তুলনায় আমাদের উপার্জন খুবই সামান্য। আমি এই স্পনসরশিপের জন্য এফপিএআই-কে ধন্যবাদ জানাতে চাই। আমি আশা করি আমাদের সমস্ত মহিলা ফুটবলাররা তাদের নিজেদের উন্নতির জন্য প্লেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে আরও বেশি করে যুক্ত হবে।”

অঞ্জুর বয়স ২৬। তিনি ভারতের অন্যতম সফল স্ট্রাইকার। বর্তমানে সেথু এফসি-তে রয়েছেন তিনি। ২০১৯-২০২০ মরসুমে তিনি গোকুলাম কেরলের হয়ে খেলেছেন। ২০১৭-১৮ মরসুমে তিনি রাইজিং স্টুডেন্ট ক্লাবের হয়ে খেলেছেন। ২০১৬ সাল থেকে তিনি জাতীয় দলের হয়ে খেলছেন। পশ্চিমবঙ্গে জন্ম হলেও অঞ্জু সিকিমের বাসিন্দা।

মহিলাদের ফুটবলের উন্নয়নে কাজ করছে FPAI। ভবিষ্যতে আরও মহিলা প্লেয়ারকে স্পনসর করতে পারে তারা। ISL আসার ফলে ফুটবলের জৌলুস বাড়লেও সার্বিকভাবে পরিকাঠামোর উন্নতি হয়নি। সেই ছবিটাই বদলাতে এবার তৎপর এফপিএআই।

কালিম্পঙের আলগাড়ায় দিদির বাড়িতেই মানুষ অঞ্জু। বাড়ি ডুয়ার্সের বীরপাড়ায়। আলগাড়া হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন অঞ্জু। আলগাড়াতেই পাড়ায় মেয়েদের সঙ্গে ফুটবল খেলার সময় প্রশান্ত প্রধানের নজরে পড়েন অঞ্জু। তিনিই অঞ্জুকে ফুটবল খেলতে উৎসাহ দেন।

আরও পড়ুন: 'যুদ্ধ নয়, শান্তি চাই', কাতার বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে বার্তা ইউক্রেন ফুটবলারদের

সেরা শিরোনাম

Gambhir: 'আমি অন্যদের মতো নই, ভিউ কিংবা লাইক পাওয়া নয়, ট্রফি জেতাই লক্ষ্য,' সুর চড়িয়ে জানালেন গম্ভীর
'আমি অন্যদের মতো নই, ভিউ কিংবা লাইক পাওয়া নয়, ট্রফি জেতাই লক্ষ্য,' সুর চড়িয়ে জানালেন গম্ভীর
Lionel Messi: প্রতিপক্ষ মিডফিল্ডারকে ম্য়াচের মাঝেই চড়, শাস্তি পেলেন লিওনেল মেসি
প্রতিপক্ষ মিডফিল্ডারকে ম্য়াচের মাঝেই চড়, শাস্তি পেলেন লিওনেল মেসি
Sachin Or Kohli: সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
Spain vs Argentina: কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget