এক্সপ্লোর

Fifa World Cup: ফ্রান্স বনাম মরক্কো মুখোমুখি সাক্ষাতে কারা এগিয়ে?

Qatar World Cup 2022: ষাট, সত্তর ও আশির দশকে আনফিসিয়াল ম্যাচও খেলেছিল ফ্রান্স ও মরক্কো। বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও মরক্কো।

দোহা: প্রথম সেমিফাইনালে আর্জেন্তিনা ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে। আজ দ্বিতীয় সেমিফাইনাল। রাশিয়া বিশ্বকাপের পর আরও একবার ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ ফ্রান্সের সামনে। সামনে প্রতিপক্ষ মরক্কো। খাতায় কলমে কেউ হয়ত তাদের গুরুত্ব দেবে না। কিন্তু এবারের বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটিয়েছে আফ্রিকার এই দলটি। গ্রুপ পর্বে বেলজিয়ামকে হারিয়েছে। শেষ ষোলোয় স্পেন ও শেষ আটে পর্তুগালকে হারিয়ে দিয়েছে মরক্কো। এখনও পর্যন্ত কানাডা ম্যাচে একটি আত্মঘাতী গোল ছাড়া কোনও গোল হজম করেনি এই দলটি। যা বুঝিয়ে দেয় যে মরক্কোর ডিফেন্স কতটা শক্তিশালী এবারের টুর্নামেন্টে।  

ষাট, সত্তর ও আশির দশকে আনফিসিয়াল ম্যাচও খেলেছিল ফ্রান্স ও মরক্কো। বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও মরক্কো। অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত দুই দল পাঁচবার পরস্পরের বিপক্ষে খেলেছে; প্রথম দেখা ১৯৮৮ সালে, যেখানে ২-১ গোলে জিতেছিল ফরাসিরা। আন্তর্জাতিক মঞ্চে সাক্ষাতে ৩ বার জয় পেয়েছে ফ্রান্স। ২ বার জিতেছে মরক্কো।

বিশ্বকাপের মঞ্চে এর আগে কখনও এই ২ দল মুখােমুখি হয়নি। আন্তর্জাতিক মঞ্চে ২ দলের সাক্ষাতে ফ্রান্স অপরাজিত। ২০০৭ সালে শেষবার একটি ফ্রেন্ডলি ম্যাচে ফ্রান্স ও মরক্কো মুখোমুখি হয়েছিল। সেবার ২-২ ড্র হয়েছিল ম্যাচ। কোনও দলকে বিশ্বকাপের নক আউট পর্বে তোলা প্রথম আরব কোচ হলেন ওয়ালিদ রেগরাগুইয়। গত সেপ্টেম্বরে মরক্কোর দায়িত্ব নেন তিনি। তাঁর কোচিংয়ে এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে অপরাজিত উত্তর আফ্রিকার এই দল।

কবে অবসর নেবেন মেসি?

আশঙ্কা ছিলই। আর হয়তো সেই স্কিলের ঝলক বিশ্বমঞ্চে দেখা যাবে না। হয়তো, এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। কারণ, বয়সের সঙ্গে লড়াইটা যে কোনও খেলোয়াড়ে কাছে 'অসম'। একটা সময় থামতেই হয়। সেই আশঙ্কাতেই এবার সিলমোহর পড়ল। কার্যত তিনিই ইঙ্গিত দিয়ে রাখলেন। হ্যাঁ, বিশ্বকাপের ফাইনাল-ই তাঁর বিশ্বকাপ জার্নির শেষ খেলা হতে চলেছে, সে কথা কার্যত বলেই দিলেন লিওনেল মেসি। 

সেমিফাইনালে তাঁর অসাধারণ পারফরম্যান্স আরও একবার হৃদয় ছুঁয়ে গেছে ভক্তদের। অব্যর্থ পেনাল্টি শট, এমনকী দলের হয়ে তৃতীয় গোলের ভিতও গড়ে দিন তিনিই। কার্যত তাঁর এই পারফরম্যান্স সেমিফাইনালে ক্রোয়েশিয়া বধের অন্যতম চাবিকাঠি। ৩-০ গোলে আর্জেন্তিনার জয়লাভের পর এবার ফাইনালের প্রস্তুতি। আর তাঁর ঠিক প্রাক্কালেই এল ফ্যানদের মন ভেঙে দেওয়া সেই খবর। আর্জেন্তিনার মিডিয়া আউটলেট Diario Deportivo Ole-কে তিনি জানিয়েছেন, ফাইনালে শেষ খেলা খেলে বিশ্বকাপ জার্নি শেষ করতে পারলে তিনি খুব খুশি হবেন।

তাঁর সংযোজন, "পরেরটার জন্য অনেকটা বছরের অপেক্ষা করতে হবে। মনে হয় না, সেটা আর সম্ভব হবে। তাই, যদি এভাবে শেষ করতে পারি তাহলে সেটাই হবে সেরা।" 

সেরা শিরোনাম

Premier League Exclusive: দলের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত উজাড় করতে প্রস্তুত, চেলসির হয়ে খেতাব জিততে মরিয়া ফরাসি তারকা লাখোঁয়া
দলের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত উজাড় করতে প্রস্তুত, চেলসির হয়ে খেতাব জিততে মরিয়া ফরাসি তারকা লাখোঁয়া
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
IPL News : IPL-এ এবার এই দলের জার্সি গায়ে নামবেন হার্দিক, অর্শদীপ যাচ্ছেন কোথায় ?
IPL-এ এবার এই দলের জার্সি গায়ে নামবেন হার্দিক, অর্শদীপ যাচ্ছেন কোথায় ?
IND vs NZ 2nd ODI Highlights: বৃষ্টি কাঁটার মধ্যেও রুদ্ধশ্বাস ম্যাচে জিতল ভারত, ওয়ান ডে সিরিজে ২-০ এগিয়ে গেলেন শুভমনরা
বৃষ্টি কাঁটার মধ্যেও রুদ্ধশ্বাস ম্যাচে জিতল ভারত, ওয়ান ডে সিরিজে ২-০ এগিয়ে গেলেন শুভমনরা

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget