এক্সপ্লোর

French Open 2025: জয়ের ধারা অব্যাহত জকোভিচের, ফরাসি ওপেনে তৃতীয় রাউন্ডে সার্বিয়ান তারকা

Novak Djokovic: প্রথম দুই সেটে একপেশে জয় ছিনিয়ে নেন জোকার। তৃতীয় সেটে লড়াই করেছিলেন ফরাসি টেনিস প্লেয়ার। টাইব্রেকারে শেষ হাসি হাসেন সার্বিয়ান তারকা।

প্যারিস: জয়ের ধারা অব্যাহত নোভাক জকোভিচ (Novak Djokovic)। ২৫ তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে ফরাসি ওপেনে (French Open 2025) নেমেছেন সার্বিয়ান টেনিস তারকা। আর সেই লক্ষ্যে এগিয়ে চলেছেন জোকার। পুরুষদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন তিনি। রোলা গাঁরোয় স্ট্রেট সেটে নোভাক হারিয়ে দিলেন ফ্রান্সের টেনিস তারকা কোরেন্তিন মাউতেতকে। ষষ্ঠ বাছাই জোকার ম্য়াচ জেতেন ৬-৩, ৬-২, ৭-৬ (৭-১) সেটে। প্রথম দুই সেটে একপেশে জয় ছিনিয়ে নেন জোকার। তৃতীয় সেটে লড়াই করেছিলেন ফরাসি টেনিস প্লেয়ার। টাইব্রেকারে শেষ হাসি হাসেন সার্বিয়ান তারকা।

২০১৯ সালে এটিপি মাস্টার্স প্যারিসের প্রি কোয়ার্টার ফাইনাল ও ২০২৪ সালে এটিপি মাস্টার্স রোমের রাউন্ড অফ ৬৪ এ মুখোমুখি হয়েছিলেন জোকার ও মাউতেত। দুবারই স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নিয়েছিলেন জোকার। ফরাসি ওপেনে নামার আগে নিজের ১০০ তম এটিপি ট্রফি জিতেছিলেন নোভাক।  

গত শনিবার গোনেট জেনেভা ওপেন জিতে ফেললেন সার্বিয়ান টেনিস সুপারস্টার। পোল্যান্ডের হুবার্ট হুরকাচের বিরুদ্ধে ফাইনালে জয় ছিনিয়ে নিলেন নোভাক। প্রায় ৩ ঘণ্টা ৫ মিনিটের লড়াইয়ের পর শেষ হাসি হাসেন নোভাক। খেলার পর ২৪ গ্র্যান্ডস্লাম মালিকের পক্ষে ৫-৭, ৭-৬(২), ৭-৬(২) সেট। এই জয়ের সঙ্গে সঙ্গেই রজার ফেডেরারকে ছুঁয়ে ফেললেন নোভাক। ওপেন এরাতে রজার ফেডারার ও জিমি কোনর্স এর আগে একমাত্র একশো বা তার বেশি এটিপি ট্রফি জিতেছেন। ফেডেক্সের ১০৩ ও কোনর্সের ঝুলিতে রয়েছে ১০৯টি এটিপি ট্রফি। সেই ক্লাবে এবার জোকারও। আটত্রিশ পেরনো জোকার চেষ্টা করবেন এই দুজনকে টেক্কা দিয়ে সর্বাধিক এটিপি ট্রফি জয়ের রেকর্ডও নিজের দখলে করার।

খেলার পর সার্বিয়ান তারকা বলেন, ''অনেক খাটতে হয়েছে এই ম্য়াচ জেতার জন্য আমাকে। হুবার্ট আমার থেকেও বেশি এই ম্য়াচে বারবার জয়ের কাছে পৌঁছে যাচ্ছিল। প্রথম সেটে ওর সার্ভ ভাঙার কিছু সুযোগ ছিল আমার, কিন্তু শেষে আমি একটি বাজে গেম খেলি, যেটা ডাবল ফল্ট দিয়ে শেষ হয় এবং সে সেট জিতে যায়।'' নোভাক আরও বলেন, ''উচ্চমানের খেলায় অল্প কয়েকটি পয়েন্টই ম্য়াচের ফল নির্ধারণ করে দেয়। অবিশ্বাস্য একটা ম্য়াচ হল। আমি জানি না কীভাবে ওর সার্ভ ব্রেক করলাম। শততম এটিপি ট্রফি জিততে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। পরিশ্রমের ফল পেলাম।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
Buttler on Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget